প্রবাসী ত্রিপুরাবাসীদের বিনিয়োগে উৎসাহ, আগামী সামিটে যোগ দেবেন প্রায় ৪০০ জন

1 Min Read

নিউজ ডেস্ক || সদ্য সমাপ্ত প্রথম প্রবাসী ত্রিপুরাবাসী সামিটের পর রাজ্যে বিনিয়োগে ব্যাপক আগ্রহ জাগিয়ে তুলেছেন প্রবাসী ত্রিপুরাবাসীরা। প্রথমবারের মতো আয়োজিত এই সামিটে ৮৫ জন প্রবাসী অংশগ্রহণ করলেও আগামী সামিটে প্রায় ৪০০ জন প্রবাসী ত্রিপুরাবাসী যোগ দেবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা।

শুক্রবার ভট্টপুকুরে বাপুজি বিদ্যামন্দিরের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে মুখ্যমন্ত্রী এই তথ্য জানান। তিনি বলেন, প্রবাসী ত্রিপুরাবাসী সামিট রাজ্যের উন্নয়নে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে। প্রবাসীরা এখন ত্রিপুরার সম্ভাবনাকে বিশ্বাস করছেন এবং বিনিয়োগের মাধ্যমে রাজ্যের অগ্রগতিতে অংশীদার হতে চাইছেন।

এদিন মুখ্যমন্ত্রী আরও জানান, ১৯৫৩ সালে বড়দোয়ালীর ভট্টপুকুর এলাকায় স্বর্গীয় নবীনচন্দ্র চক্রবর্তীর দান করা জমিতে প্রতিষ্ঠিত বাপুজি বিদ্যামন্দির দীর্ঘ সাত দশকেরও বেশি সময় ধরে এলাকার শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

তিনি বলেন, বিদ্যালয়ের সামগ্রিক পরিকাঠামো উন্নয়নের জন্য রাজ্য সরকার প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করছে। নতুন ভবন নির্মাণের মাধ্যমে এই প্রাচীন শিক্ষাপ্রতিষ্ঠানটিকে আরও আধুনিক ও সমৃদ্ধ করে তোলা হবে।

অনুষ্ঠানে স্থানীয় বিধায়ক, জনপ্রতিনিধি, শিক্ষক, অভিভাবক ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version