বজ্রপাতের আঘাতে একসঙ্গে প্রাণ গেল ভাই-বোনের

1 Min Read

উত্তর ত্রিপুরায় মর্মান্তিক ঘটনা, নবীনছড়ায় শোকের ছায়া

নিউজ ডেস্ক || উত্তর ত্রিপুরার পেঁচারথল থানার নবীনছড়া এলাকায় শনিবার বিকেলে বজ্রপাতে দুই ভাই-বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মৃতরা হলেন সুমন্ত চাকমা (৩০) ও তাঁর বোন মিনা চাকমা (২৭)।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার বিকেলে তারা নিজেদের বাড়িতে ছিলেন। হঠাৎ বজ্রপাত এসে বাড়ির ইলেকট্রিক বোর্ডে আঘাত করে। এতে ভাই-বোন দু’জনই গুরুতর আহত হন। পরিবারের সদস্য ও স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

ঘটনায় এলাকায় বেশ কয়েকজন শিশু আহত হয়েছে বলেও খবর পাওয়া গেছে। আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

এই আকস্মিক মর্মান্তিক ঘটনায় পুরো নবীনছড়া এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। প্রশাসন ঘটনার তদন্ত শুরু করেছে।

প্রশাসনের পক্ষ থেকে মৃতদের পরিবারকে সবরকম সহায়তার আশ্বাস দেওয়া হয়েছে বলে জানা গেছে।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version