আগামী ২৪ ঘণ্টার মধ্যে ত্রিপুরার সবকটি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়ে সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, রাজ্যের বিভিন্ন এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি বজ্রপাতের ঘটনাও ঘটতে পারে। তাই প্রয়োজন ছাড়া খোলা জায়গায় অবস্থান না করা এবং দুর্যোগের সময় নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
এদিকে, বৃষ্টির সম্ভাবনা থাকলেও গরমের অস্বস্তি অব্যাহত রয়েছে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে। অন্যদিকে, আগরতলায় আজ ভোরে দিনের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৬ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া দপ্তরের এই সতর্কবার্তার পরিপ্রেক্ষিতে নাগরিকদের প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের আহ্বান জানানো হয়েছে।
