নিউজ ডেস্ক || নারায়ণ পূজার মধ্য দিয়ে বৃহস্পতিবার বনমালীপুর মণ্ডলের নবনির্মিত কার্যালয় ভবনের শুভ উদ্বোধন সম্পন্ন হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত থেকে ভবনটি পরিদর্শন করেন বিজেপি রাজ্য সভাপতি তথা সাংসদ রাজীব ভট্টাচার্য।
কার্যালয় ঘুরে দেখার পর তিনি দলীয় কর্মী-সমর্থকদের সঙ্গে মতবিনিময় করেন এবং বিভিন্ন দিকনির্দেশনা দেন। বক্তব্যে রাজীব ভট্টাচার্য বলেন, “এই নতুন কার্যালয় ভবন দলীয় সংগঠনকে আরও শক্তিশালী করবে। এখান থেকেই বনমালীপুর বিধানসভা কেন্দ্র পুনরুদ্ধারের লক্ষ্যে সাংগঠনিক কার্যক্রমের যাত্রা শুরু হল।”
এই উদ্বোধন দলের স্থানীয় স্তরে সংগঠনকে নতুন গতি দেবে বলে মনে করছেন কর্মীরা।
