বিজেপির সংকল্প পত্রে এডিসিতে ‘ইতিহাস’ গড়ার ঘোষণা

1 Min Read
নিউজ ডেস্ক || খুমুলুঙে আয়োজিত সাংবাদিক সম্মেলনে ত্রিপুরা উপজাতি স্বশাসিত জেলা পরিষদ (এডিসি) নির্বাচনের সংকল্প পত্র প্রকাশ করেছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। মুখ্যমন্ত্রী ড. মানিক সাহা উপস্থিত থেকে ইশতেহার প্রকাশ করেন।
সম্মেলনে মুখ্যমন্ত্রী বলেন, “এই সংকল্প পত্রে একটা ফিলিংস রয়েছে। এডিসিতে ইতিহাস তৈরি হতে যাচ্ছে। রাষ্ট্রবাদী চিন্তাভাবনা নিয়ে বিজেপি সরকার গঠন করবে।” তিনি আরও জানান, ২৮টি আসনের প্রার্থী তালিকা ঘোষণার পর এলাকায় সহিংসতা বেড়েছে, তবে বিজেপি শান্তিতে বিশ্বাসী।
আগামী ১২ এপ্রিল অনুষ্ঠিত হতে চলা নির্বাচনে বিজেপি ২৮টি প্রতিশ্রুতি সম্বলিত সংকল্প পত্র প্রকাশ করেছে। দলটি একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে এডিসিতে সরকার গঠনের প্রত্যয় ব্যক্ত করেছে।
নির্বাচনের ফলাফল ত্রিপুরার উপজাতি অঞ্চলের শাসনব্যবস্থায় নতুন মোড় দিতে পারে বলে রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে।
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version