বিদ্যুৎ বিল বৃদ্ধি ও স্মার্ট মিটারের বিরুদ্ধে কংগ্রেসের বিক্ষোভ

1 Min Read

বিদ্যুৎ মাশুল (বিল) বৃদ্ধি, বিদ্যুৎ দপ্তরের দুর্নীতি এবং স্মার্ট মিটার চালুর ফলে সাধারণ গ্রাহকদের ওপর অতিরিক্ত আর্থিক চাপ সৃষ্টির প্রতিবাদে সদর জেলা কংগ্রেস কমিটির উদ্যোগে এক বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ কর্মসূচিতে বিপুল সংখ্যক কংগ্রেস কর্মী-সমর্থক অংশ নেন। আন্দোলনকারীরা অভিযোগ করেন, বিদ্যুতের ক্রমবর্ধমান মূল্যবৃদ্ধির কারণে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় আরও বেড়ে যাচ্ছে। পাশাপাশি স্মার্ট মিটার চালুর ফলে গ্রাহকদের অতিরিক্ত অর্থ গুনতে হচ্ছে বলে দাবি করেন তারা।

কর্মসূচিতে উপস্থিত কংগ্রেসের মুখপাত্র প্রবীর চক্রবর্তী বিজেপি সরকারের তীব্র সমালোচনা করে বলেন, সরকার সাধারণ মানুষের সমস্যা সমাধানের পরিবর্তে নিজেদের স্বার্থ এবং দলের সম্পত্তি বৃদ্ধিতে ব্যস্ত। তিনি অভিযোগ করেন, জনগণের দুর্ভোগ লাঘবে সরকারের কোনো কার্যকর পদক্ষেপ দেখা যাচ্ছে না।

বিক্ষোভকারীরা অবিলম্বে বিদ্যুতের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহার এবং স্মার্ট মিটার ব্যবস্থা বাতিলের দাবি জানান। দাবি পূরণ না হলে ভবিষ্যতে আরও বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারিও দেন তারা।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version