ভিলেজ কমিটি ও পুরভোটের আগে সংগঠন ঢেলে সাজাতে বিজেপির কৌশলগত বৈঠক

1 Min Read

আগরতলা, ২২ জুন: আসন্ন ভিলেজ কমিটি নির্বাচন ও পৌরনিগমের ভোটকে সামনে রেখে সংগঠনকে আরও শক্তিশালী ও গতিশীল করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ সাংগঠনিক বৈঠক করল বিজেপি। বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব রবীন্দ্র রাজু ও সম্বিত পাত্র, রাজ্য প্রভারী ডক্টর রাজদীপ রায়, প্রদেশ বিজেপির সভাপতি অভিজিৎ দেবরায়, সাংসদ রাজীব ভট্টাচার্য, প্রাক্তন সাংসদ রেবতী ত্রিপুরা এবং প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক-সহ দলের অন্যান্য শীর্ষ নেতৃবৃন্দ।

বৈঠক শেষে প্রদেশ বিজেপি সভাপতি অভিজিৎ দেবরায় জানান, সাংগঠনিক গতিশীলতা বাড়ানোর লক্ষ্যে প্রতি মাসে মণ্ডল ও জেলা স্তরে নিয়মিত বৈঠক নিশ্চিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি ব্লক থেকে জেলা স্তর পর্যন্ত কোঅর্ডিনেশন কমিটি গঠন এবং দীর্ঘদিন ধরে পেন্ডিং থাকা রাজ্য ও জেলা কমিটিগুলির দ্রুত গঠন নিয়েও বিস্তারিত আলোচনা হয়েছে।

এছাড়াও আগামী ২৩ জুন থেকে ৬ জুলাই পর্যন্ত কেন্দ্র ঘোষিত ‘বলি দিবস’ উপলক্ষে বিভিন্ন কর্মসূচি সফলভাবে পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈঠকে মথার সঙ্গে জোটের বিষয়সহ বিভিন্ন রাজনৈতিক ইস্যুতেও আলোচনা হয় বলে জানা গেছে।

দলীয় সূত্রের মতে, আসন্ন ভিলেজ কমিটি নির্বাচন এবং পৌরনিগমের ভোটকে কেন্দ্র করে সংগঠনকে নতুনভাবে সাজানো, কর্মীদের মধ্যে সমন্বয় বৃদ্ধি এবং ভবিষ্যৎ রাজনৈতিক রূপরেখা নির্ধারণের ক্ষেত্রে এই বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version