নিউজ ডেস্ক || এডিসি নির্বাচনে জোর প্রচারে নেমেছে বিজেপি। অম্পিনগরে নির্বাচনী জনসভায় মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা বলেন, “এতদিন জনজাতিদের ভুল বুঝিয়ে ঠকিয়েছে মথা। আগামী দিনে মথা আর থাকবে না। এবার এডিসিতে সরকার গড়বে বিজেপি।”
মুখ্যমন্ত্রী আরও বলেন, বিজেপি কোনো দলের উপর নির্ভরশীল নয়। তাই ২৮টি আসনেই একাই লড়াই করবে দল। সাম্প্রদায়িক রাজনীতি করে বিভাজনের চেষ্টা করছে মথা, কিন্তু মানুষ তা প্রত্যাখ্যান করছে।
তিনি অভিযোগ করেন, এডিসি উন্নয়নের জন্য সরকার টাকা দিলেও কোনো কাজ হয়নি, হয়েছে শুধু লুটপাট। এখন স্বচ্ছ সরকার গঠনের সময় এসেছে।
জনসভা শেষে বিভিন্ন দল ছেড়ে ৪২৭ জন ভোটার বিজেপিতে যোগ দেন। মুখ্যমন্ত্রী তাদের স্বাগত জানান। উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়সহ অন্যান্য নেতৃত্ব।
