মধুবন এডিসি ভিলেজে তিপ্রামথার শক্তি বৃদ্ধি, ১৬ পরিবারের ৬০ ভোটারের যোগদান

1 Min Read

আসন্ন এডিসি ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে উত্তর ত্রিপুরার যুবরাজনগর ব্লকের অন্তর্গত মধুবন এডিসি ভিলেজে তিপ্রামথা পার্টির উদ্যোগে এক যোগদান সভার আয়োজন করা হয়। সভাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক মহলে উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি হয়।

অনুষ্ঠানে মধুবন পঞ্চায়েত এলাকার ১৬টি পরিবারের প্রায় ৬০ জন ভোটার আনুষ্ঠানিকভাবে তিপ্রামথা পার্টিতে যোগদান করেন। নবাগতদের দলীয় পতাকা ও গামছা পরিয়ে বরণ করে নেন দলের নেতৃত্ব।

সভায় উপস্থিত ছিলেন করমছড়া কেন্দ্রের এমডিসি রতিশ ত্রিপুরা সহ তিপ্রামথা পার্টির একাধিক নেতা-কর্মী। তাঁরা নবাগতদের স্বাগত জানিয়ে আগামী ভিইসি নির্বাচনে দলীয় প্রার্থীদের জয়ী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, তিপ্রাসা জনগোষ্ঠীর অধিকার রক্ষা, জমির অধিকার নিশ্চিতকরণ এবং চুক্তির যথাযথ বাস্তবায়নের দাবিকে সামনে রেখেই দল এগিয়ে চলেছে। পাশাপাশি এলাকার সার্বিক উন্নয়ন, জনস্বার্থে কাজ এবং মানুষের মৌলিক সমস্যা সমাধানে তিপ্রামথা প্রতিশ্রুতিবদ্ধ বলেও তাঁরা উল্লেখ করেন।

আসন্ন ভিইসি নির্বাচনকে সামনে রেখে এই যোগদান সভা তিপ্রামথার সাংগঠনিক ভিত্তিকে আরও শক্তিশালী করবে বলে মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version