মহিলা সংরক্ষণ বিলে জোরালো দাবি জিতেন্দ্র চৌধুরীর — “বর্তমান ৫৪৩ আসনেই ৩৩% অবিলম্বে কার্যকর করুন”

1 Min Read

নিউজ ডেস্ক || বিধানসভার বিশেষ অধিবেশনে বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী মহিলা সংরক্ষণ বিল নিয়ে সরব হয়েছেন। তিনি জোর দিয়ে বলেন, লোকসভার বর্তমান ৫৪৩টি আসনের মধ্যেই মহিলাদের জন্য ৩৩ শতাংশ সংরক্ষণ অবিলম্বে কার্যকর করা উচিত।

জিতেন্দ্র চৌধুরী বলেন, “নতুন জনসংখ্যা গণনা, সীমানা পুনর্নির্ধারণ বা আসন সংখ্যা বৃদ্ধির অজুহাত দেখিয়ে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তকে আর বিলম্বিত করা ঠিক হবে না।”

তিনি উল্লেখ করেন, দেশের অর্ধেক জনগোষ্ঠী মহিলা হওয়া সত্ত্বেও সংসদে তাঁদের প্রতিনিধিত্ব এখনও কাঙ্ক্ষিত মাত্রায় পৌঁছায়নি। তাই বাস্তবসম্মত ও দ্রুত সিদ্ধান্ত নিয়ে বর্তমান কাঠামোর মধ্যেই মহিলা সংরক্ষণ চালু করতে হবে।

বিরোধী দলনেতা আরও বলেন, “রাজনৈতিক সদিচ্ছা থাকলে সর্বদলীয় বৈঠকের মাধ্যমে এই ব্যবস্থা সহজেই কার্যকর করা সম্ভব।”

তাঁর এই বক্তব্যে মহিলা সংরক্ষণ ইস্যুতে বিরোধীদের অবস্থান আরও স্পষ্ট হয়ে উঠেছে।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version