রাবার বাগানে চা বিক্রেতার রহস্যময় মৃত্যু, এলাকায় শোকের ছায়া

1 Min Read

নিউজ ডেস্ক || বিশালগড় থানাধীন রতননগর এলাকার একটি রাবার বাগান থেকে চা বিক্রেতা মতিলাল বর্মণের মৃতদেহ উদ্ধার হওয়ায় চাঞ্চল্য ছড়িয়েছে। গতকাল দুপুরে বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পর থেকে তিনি নিখোঁজ ছিলেন।

মৃতের স্ত্রী জানান, ভাত খেয়ে বের হন মতিলাল। দীর্ঘক্ষণ ফিরে না আসায় পরিবার আশপাশে খোঁজ করে এবং থানায় অভিযোগ দায়ের করে। আজ ভোরে স্থানীয়রা রাবার বাগানে দেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। বিশালগড় থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।

পুলিশ সূত্রে জানা গেছে, মৃত্যুর কারণ এখনও অস্পষ্ট। প্রাথমিক ধারণা, অসাবধানতাবশত পড়ে গিয়ে মৃত্যু হতে পারে। তবে ময়নাতদন্তের রিপোর্ট না আসা পর্যন্ত নিশ্চিত করে কিছু বলা যাবে না। মতিলাল ওই এলাকায় প্রায়ই যাতায়াত করতেন বলে পরিবার সূত্রে জানা গেছে।

ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমেছে। পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version