রোমান হরফে ককবরক নয়, সরকার অনড়

1 Min Read

নিউজ ডেস্ক || ককবরক ভাষায় রোমান হরফ বা ইংরেজি লিপি ব্যবহারের দাবিকে পুনরায় প্রত্যাখ্যান করল ত্রিপুরা রাজ্য সরকার। শনিবার মুখ্যমন্ত্রী প্রফেসর ডা. মানিক সাহা স্পষ্ট জানান, সরকার তার আগের অবস্থানে অটল রয়েছে এবং রোমান লিপি কোনোভাবেই মেনে নেবে না।

তিপ্রা মথা সমর্থিত ছাত্র সংগঠনের ডাকে আগরতলাসহ রাজ্যের ১০টি স্থানে মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এর প্রতিক্রিয়ায় মুখ্যমন্ত্রী বলেন, চাকমা সম্প্রদায়ের মতো ককবরকের জন্যও নিজস্ব বা দেশীয় লিপি (বাংলা বা অন্য ভারতীয় লিপি) গ্রহণ করলে সরকারের কোনো আপত্তি নেই। কিন্তু ইংরেজি বিদেশি ভাষা হওয়ায় তার হরফে ককবরক লেখা সাংস্কৃতিক পরিচয়ের জন্য ক্ষতিকর।

তিনি উল্লেখ করেন, পরীক্ষায় রোমান হরফে লেখার সুযোগ থাকলেও খুব কম ছাত্র তা ব্যবহার করেছে। সিবিএসই-কে চিঠি দেওয়া হয়েছে, কিন্তু উত্তর মেলেনি। মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, কিছু নেতা ছাত্রদের বিভ্রান্ত করে আন্দোলনে নামাচ্ছেন। তিনি আহ্বান জানান, বিদেশি লিপির পরিবর্তে নিজস্ব লিপি তৈরি বা বাংলা লিপিতে মনোযোগ দেওয়ার।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version