লোকসভায় আসন বাড়িয়ে সংখ্যাগরিষ্ঠতার খেলা! কেন্দ্রকে তীব্র আক্রমণ সুদীপ রায় বর্মনের

1 Min Read

নিউজ ডেস্ক || ত্রিপুরা বিধানসভার অধিবেশনে লোকসভার আসন সংখ্যা বৃদ্ধির প্রস্তাব নিয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন।

বিধানসভায় ট্রেজারি বেঞ্চের দিকে সরাসরি প্রশ্ন ছুঁড়ে সুদীপ রায় বর্মন বলেন, “জনসংখ্যা গণনা সম্পূর্ণ না করেই লোকসভার আসন সংখ্যা ৮৫৬ নির্ধারণ করা হলো কীভাবে? এটা কোন যুক্তিতে সম্ভব?”

তিনি আরও অভিযোগ করেন যে, রাজ্যসভায় একাধিক গুরুত্বপূর্ণ বিল পাস করাতে বারবার সমস্যায় পড়ছে কেন্দ্রীয় সরকার। সেই কারণেই লোকসভায় আসন সংখ্যা বাড়িয়ে সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করে ভবিষ্যতে সব বিল সহজেই পাস করানোর পরিকল্পনা নেওয়া হয়েছে বলে তিনি মন্তব্য করেন।

সুদীপ রায় বর্মনের এই বক্তব্য বিধানসভায় উত্তপ্ত বিতর্কের সৃষ্টি করেছে। কংগ্রেসের এই আক্রমণে বিজেপি শিবিরের প্রতিক্রিয়া জানার অপেক্ষায় রয়েছেন রাজনৈতিক মহল।

ত্রিপুরায় কংগ্রেসের এই সরব অবস্থান আসন্ন রাজনৈতিক পরিস্থিতিতে নতুন মাত্রা যোগ করতে পারে বলে মনে করা হচ্ছে।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version