শহরের শৃঙ্খলা ফিরিয়ে আনতে দৃঢ় অভিযান, তবে স্থায়ী সমাধানে চাই সমন্বয় ও সচেতনতা

1 Min Read

আগরতলায় যানজট-ফুটপাত দখলের বিরুদ্ধে কড়া পদক্ষেপ: মেয়র দীপক মজুমদারের ঘোষণা

নিউজ ডেস্ক || শহরের যানজট নিয়ন্ত্রণ ও ফুটপাত অবৈধ দখলমুক্ত রাখতে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ঘোষণা করলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। শনিবার সাংবাদিক সম্মেলনে তিনি জানান, অফিস-স্কুলের প্রাইম টাইমে ট্রাফিক বিভাগকে কাগজপত্র চেকিং বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে, যাতে যানজট এড়ানো যায়।

আগামী ৩ ফেব্রুয়ারি থেকে শুরু হবে ফুটপাত দখলমুক্তির বিশেষ অভিযান। অবৈধ দখলদারদের উচ্ছেদ করা হবে। কভার ড্রেনের উপর গাড়ি পার্কিং করলে তা তুলে নেওয়া হবে। লাইসেন্সপ্রাপ্ত স্ট্রিট ভেন্ডরদের অচল গাড়িও বাজেয়াপ্ত হবে।

পুর নিগম শহরে শৃঙ্খলা ফিরিয়ে আনতে দৃঢ় অবস্থান নিলেও, ট্রাফিক-পুলিশ-পুর নিগমের সমন্বয়, বিকল্প পরিকাঠামো ও নাগরিক সচেতনতা ছাড়া স্থায়ী সমাধান কঠিন। সিদ্ধান্তের ধারাবাহিক বাস্তবায়ন ও স্বচ্ছতাই নির্ধারণ করবে এর সাফল্য।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version