সংস্কৃতি, ভাষা ও ঐতিহ্য সংরক্ষণে তিন দিনব্যাপী সেমিনারের শুভ সূচনা

1 Min Read

নিজস্ব সংবাদদাতা: বিষ্ণুপ্রিয়া মণিপুরি সম্প্রদায়ের সমৃদ্ধ সংস্কৃতি, ঐতিহ্য, ভাষা ও সামাজিক সচেতনতার প্রসার এবং আগামী প্রজন্মের কাছে সেই ঐতিহ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে তিন দিনব্যাপী এক বিশেষ সেমিনার ও সাংস্কৃতিক কর্মসূচির সূচনা হয়েছে। অনুষ্ঠানের আয়োজন করেছে বিষ্ণুপ্রিয়া মণিপুরি সামাজিক সাংস্কৃতিক সমিতি।

বৃহস্পতিবার প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন রাজ্য সরকারের মন্ত্রী সান্তনা চাকমা। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমিতির সভানেত্রী অলোকা সিনহা, সাধারণ সম্পাদক প্রফুল্ল কুমার সিনহা সহ সমাজের বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী সান্তনা চাকমা বলেন, “আমাদের প্রত্যেকেরই দরকার নিজের সংস্কৃতিকে রক্ষা করা, নিজের ভাষাকে রক্ষা করা এবং নিজের ঐতিহ্যকে ধরে রাখা।” তিনি আরও উল্লেখ করেন যে, ভারতের বিভিন্ন জাতিগোষ্ঠীর নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্য রয়েছে। সেই বৈচিত্র্যময় সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ ও বিকাশের ক্ষেত্রে মণিপুরি সমাজের এই তিন দিনব্যাপী সেমিনার ও কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

আয়োজকদের মতে, এই কর্মসূচির মাধ্যমে বিষ্ণুপ্রিয়া মণিপুরি সম্প্রদায়ের ইতিহাস, সংস্কৃতি, ভাষা ও সামাজিক মূল্যবোধ সম্পর্কে নতুন প্রজন্মকে সচেতন করে তোলার পাশাপাশি সমাজের সামগ্রিক উন্নয়নের পথও সুগম হবে।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version