সন্ত্রাস নয়, শান্তিই চাই—তেলিয়ামুড়ায় তিপ্রা মথা ছাড়লেন ২১ জন ভোটার, যোগ দিলেন বিজেপিতে

1 Min Read

নিউজ ডেস্ক || জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সহাবস্থান ও শান্তিপূর্ণ সহাবস্থানের আহ্বান জানিয়ে জনজাতি সম্প্রদায়ের মানুষেরা ভোটকে উৎসব হিসেবে উদযাপনের দাবি তুলেছেন। আসন্ন টিটিএএডিসি নির্বাচনের আবহে তেলিয়ামুড়া মহকুমার সাম্প্রতিক অশান্তির মধ্যে রাজনৈতিক সমীকরণে নতুন মোড় এসেছে।

গতকাল রাতে মানিক বাজার এলাকায় তিপ্রা মথার আশ্রিত দুষ্কৃতিকারীদের একাধিক গাড়িতে ভাঙচুর ও হামলার ঘটনায় কয়েকজন আহত হন। এই ঘটনার জেরে ক্ষুব্ধ হয়ে উত্তর মহারানী এলাকার পাঁচটি পরিবারের মোট ২১ জন ভোটার তিপ্রা মথা ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন।

আজ উত্তর মহারানীতে জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মার বাসভবনে আনুষ্ঠানিকভাবে তাঁদের বিজেপিতে স্বাগত জানানো হয়।

মন্ত্রী বিকাশ দেববর্মা বলেন, “নির্বাচন একটি গণতান্ত্রিক প্রক্রিয়া। সব রাজনৈতিক দলেরই প্রচারের অধিকার রয়েছে। কিন্তু ভয় দেখিয়ে বা সন্ত্রাস সৃষ্টি করে সেই পরিবেশ নষ্ট করা উচিত নয়। আমরা শান্তিপূর্ণ নির্বাচন চাই।”

তিনি আরও দাবি করেন, শান্তির বার্তা দিতেই ওই ২১ জন ভোটার স্বেচ্ছায় তাঁর বাসভবনে এসে বিজেপিতে যোগদান করেছেন। তাঁর মতে, এই ঘটনা প্রমাণ করে যে মানুষ সন্ত্রাসের রাজনীতি প্রত্যাখ্যান করছেন এবং শান্তিপূর্ণ গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে চান।

এই দলবদলের ঘটনা তেলিয়ামুড়া-মহারানী এলাকায় রাজনৈতিক তাপমাত্রা আরও বাড়িয়ে তুলেছে। আসন্ন নির্বাচনে শান্তি ও উন্নয়নের ইস্যু যে সামনে আসছে, তা স্পষ্ট হয়ে উঠেছে।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version