সাংবাদিকদের ১২ দফা দাবিতে আগরতলায় গণঅবস্থান

1 Min Read
নিউজ ডেস্ক || রাজ্যে সাংবাদিকদের নিরাপত্তা, মর্যাদা ও কল্যাণের দাবিতে সোমবার আগরতলার রবীন্দ্র ভবন প্রাঙ্গণে তিন ঘণ্টার গণঅবস্থান কর্মসূচি পালন করেছেন সাংবাদিকরা।
রাজ্যের প্রিন্ট, ইলেকট্রনিক ও ডিজিটাল মিডিয়ার প্রায় পাঁচশতাধিক সাংবাদিক ও কর্মী শান্তিপূর্ণভাবে এই কর্মসূচিতে অংশ নেন। বক্তারা বলেন, ক্রমবর্ধমান হুমকি, আক্রমণ ও প্রশাসনিক চাপের কারণে সাংবাদিকতার স্বাধীনতা গুরুতর সংকটে পড়েছে। শহীদ সাংবাদিক সুদীপ দত্তভৌমিক ও শান্তনু ভৌমিকের হত্যা মামলার দীর্ঘসূত্রিতায় তীব্র ক্ষোভ প্রকাশ করা হয়।
সাংবাদিকদের পক্ষ থেকে পৃথক সুরক্ষা আইন প্রণয়ন, কল্যাণ তহবিল গঠন, পেনশন বৃদ্ধি, বিদ্যুৎ বিলে ছাড়, বিজ্ঞাপনের হার বাড়ানো, আবাসিক জমির ব্যবস্থা এবং হকারদের জন্য গ্রুপ ইনস্যুরেন্স ও ভাতা চালুর ১২ দফা দাবি উত্থাপন করা হয়।
একটি প্রতিনিধি দল মুখ্যমন্ত্রীর কাছে দাবি সনদ পেশ করেন। বরিষ্ঠ সাংবাদিক সুবল চন্দ্র দে ও শানিত দেবরায় জানান, মুখ্যমন্ত্রী সব দাবি মনোযোগ সহকারে শুনে পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।
দাবিগুলি দ্রুত বাস্তবায়িত না হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবেন বলে সাংবাদিকরা হুঁশিয়ারি দিয়েছেন। এই কর্মসূচি রাজ্যে গণতন্ত্র ও সাংবাদিকতার স্বাধীনতা রক্ষার গুরুত্ব তুলে ধরেছে।
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version