স্বদেশী গ্রহণ করুন, দেশের অর্থনীতি শক্তিশালী করুন

1 Min Read

দুর্গা চৌমুহনীতে স্বদেশী পণ্য গ্রহণের আহ্বান জানিয়ে পথসভা

নিউজ ডেস্ক || আজ দুর্গা চৌমুহনী বাজার চত্বরে ‘স্বদেশী জাগরণ মঞ্চ’ নামে একটি সংস্থার উদ্যোগে বিদেশি পণ্য ত্যাগ করে স্বদেশী পণ্য গ্রহণের আহ্বান জানিয়ে এক পথসভার আয়োজন করা হয়। এই কর্মসূচিতে সংস্থার সদস্যরা পথচারী ও স্থানীয় ব্যবসায়ীদের মাঝে লিফলেট বিতরণ করেন।
লিফলেটে দেশীয় শিল্পের প্রসার, দেশি উৎপাদকদের সহায়তা এবং বিদেশি পণ্যের উপর নির্ভরতা কমানোর উপর জোর দেওয়া হয়। আয়োজকদের দাবি, স্বদেশী পণ্যের ব্যবহার বৃদ্ধি পেলে দেশের অর্থনীতি শক্তিশালী হবে এবং স্থানীয় পর্যায়ে কর্মসংস্থানের সুযোগ বাড়বে।
পথসভায় বক্তারা জানান, স্বদেশী পণ্য গ্রহণের মাধ্যমে দেশের ক্ষুদ্র ও মাঝারি শিল্পের উন্নয়ন ত্বরান্বিত হবে। এই উদ্যোগ স্থানীয়দের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে বলে জানা গেছে।
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version