১ ফেব্রুয়ারি থেকে ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজে ইনডোর পরিষেবা শুরু

1 Min Read
নিউজ ডেস্ক || ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে আগামী ১ ফেব্রুয়ারি থেকে ইনডোর (আইপিডি) পরিষেবা চালু হতে চলেছে। সংস্থার চেয়ারম্যান মলয় পিট মঙ্গলবার আয়োজিত সাংবাদিক সম্মেলনে এই গুরুত্বপূর্ণ ঘোষণা করেন।
গত ছয় মাস ধরে হাসপাতালের বহির্বিভাগে (ওপিডি) মাত্র ১০ টাকার নামমাত্র ফি-তে বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ ও স্বাস্থ্য পরিষেবা প্রদান করা হয়েছে। এই সুলভ পরিষেবা সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।
মলয় পিট বলেন, “আগামী ছয় মাসের মধ্যে হাসপাতালের ৬৫০ শয্যার বিভাগ চালু হয়ে যাবে। ইতিমধ্যেই রাজ্যের ৫০ জন খ্যাতনামা চিকিৎসককে এই হাসপাতালের সঙ্গে যুক্ত করা হয়েছে উন্নত স্বাস্থ্য পরিষেবা দেওয়ার উদ্দেশ্যে।”
এই উদ্যোগ ত্রিপুরার স্বাস্থ্য পরিকাঠামোকে শক্তিশালী করবে এবং উন্নত চিকিৎসা সাধারণের দোরগোড়ায় পৌঁছে দেবে। আগামী দিনে হাসপাতালের পূর্ণাঙ্গ কার্যক্রম চালু হলে রাজ্যের স্বাস্থ্য খাতে নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে আশা করা হচ্ছে।
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version