৭ দফা দাবিতে ২৯ জুন এসসি কর্পোরেশন ঘেরাও করবে কংগ্রেস

1 Min Read

আগরতলা, ২৭ জুন: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের তপশিলি জাতি (SC) এবং ওবিসি (OBC) ডিপার্টমেন্টের উদ্যোগে আগামী ২৯ জুন আগরতলার লেক চৌমুহনীস্থিত তপশিলি জাতি কল্যাণ দপ্তর (এসসি কর্পোরেশন) ঘেরাও ও বিক্ষোভ কর্মসূচির ডাক দেওয়া হয়েছে। শুক্রবার আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এই কর্মসূচির ঘোষণা দেন দলের নেতারা।

কংগ্রেসের তপশিলি জাতি উইং জানিয়েছে, মোট সাত দফা দাবি নিয়ে এই আন্দোলনের আয়োজন করা হচ্ছে। তাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে তপশিলি জাতির উন্নয়ন ও অধিকার সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় উপেক্ষিত হয়ে আসছে। সেই কারণেই সরকারের দৃষ্টি আকর্ষণ করতে এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

দাবিগুলোর মধ্যে অন্যতম হলো, রাজ্যে তপশিলি জাতির জন্য সংরক্ষিত প্রায় ৯ হাজার শূন্যপদ দ্রুত পূরণ করা। কংগ্রেসের দাবি, প্রায় ৫২টি বিভিন্ন ক্যাটাগরির এসব পদ দীর্ঘদিন ধরে খালি পড়ে রয়েছে, যার ফলে বহু যোগ্য চাকরিপ্রার্থী বঞ্চিত হচ্ছেন।

এছাড়াও, সাংবাদিক সম্মেলন থেকে দেশজুড়ে এবং ত্রিপুরায় তপশিলি জাতির মানুষের ওপর চলমান নির্যাতন, বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানানো হয়। দলের নেতারা বলেন, তপশিলি জাতির সাংবিধানিক অধিকার রক্ষা এবং তাদের ন্যায্য সুযোগ-সুবিধা নিশ্চিত করতে সরকারকে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে।

কংগ্রেস নেতৃত্ব জানিয়েছে, আগামী ২৯ জুনের বিক্ষোভ ও ঘেরাও কর্মসূচির মাধ্যমে তারা সরকারের কাছে সাত দফা দাবি বাস্তবায়নের জোরালো আবেদন জানাবেন।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version