Saturday, August 1, 2026
বিজ্ঞাপন 728 x 90
বাড়ি রাজ্য ত্রিপুরায় শুরু ‘আমিও স্বদেশী সমর্থক’ ডিজিটাল অভিযান

ত্রিপুরায় শুরু ‘আমিও স্বদেশী সমর্থক’ ডিজিটাল অভিযান

ত্রিপুরায় শুরু ‘আমিও স্বদেশী সমর্থক’ ডিজিটাল অভিযান

নিউজ ডেস্ক || স্বনির্ভর ভারতের ভাবনাকে আরও শক্তিশালী করতে ত্রিপুরায় আনুষ্ঠানিকভাবে শুরু হলো আমিও স্বদেশী সমর্থক’ নামে দেশব্যাপী ডিজিটাল জনসচেতনতা অভিযান। আগরতলার লোক ভবনে আয়োজিত অনুষ্ঠানে এই কর্মসূচির উদ্বোধন করেন ত্রিপুরার রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু। আগামী ১ আগস্ট থেকে ২০ আগস্ট, ২০২৬ পর্যন্ত চলবে এই বিশেষ অভিযান।

স্বদেশী জাগরণ মঞ্চ এবং স্বাবলম্বী ভারত অভিযানের যৌথ উদ্যোগে পরিচালিত এই কর্মসূচির মূল লক্ষ্য হলো যুবসমাজ, মহিলা, শিক্ষার্থী, উদ্যোক্তা ও ব্যবসায়ীদের স্বদেশী ভাবধারার সঙ্গে যুক্ত করে একটি আত্মনির্ভর ও স্বাবলম্বী ভারত গড়ে তোলা। আয়োজকদের মতে, দেশীয় উৎপাদিত পণ্যের ব্যবহার বৃদ্ধি এবং স্থানীয় শিল্পকে উৎসাহিত করাই এই উদ্যোগের অন্যতম প্রধান উদ্দেশ্য।

অনুষ্ঠানে স্বদেশী জাগরণ মঞ্চের ক্ষেত্রীয় সম্পর্ক প্রমুখ সিএ রতন কুমার দাস জানান, পুরো অভিযানটি ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে পরিচালিত হবে। ডিজিটাল রেজিস্ট্রেশন, কিউআর কোড এবং বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে সর্বস্তরের মানুষের অংশগ্রহণ নিশ্চিত করার পরিকল্পনা নেওয়া হয়েছে।

অভিযানের মাধ্যমে সাধারণ মানুষকে দৈনন্দিন জীবনে দেশীয় উৎপাদিত পণ্য—যেমন টুথপেস্ট, সাবানসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় সামগ্রী ব্যবহারে উৎসাহিত করা হবে। আয়োজকদের মতে, দেশীয় পণ্যের ব্যবহার বৃদ্ধি পেলে দেশের ক্ষুদ্র, মাঝারি ও বৃহৎ শিল্পের বিকাশের পাশাপাশি জাতীয় অর্থনীতিও আরও শক্তিশালী হবে।

এই কর্মসূচির আওতায় ত্রিপুরার সব জেলায় ব্যাপক প্রচার চালানো হবে। ডিজিটাল নিবন্ধন ও সচেতনতা কার্যক্রমের মাধ্যমে প্রায় ৫ লক্ষ মানুষকে এই অভিযানের সঙ্গে যুক্ত করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

আয়োজকদের আশা, প্রযুক্তিনির্ভর এই গণঅভিযান রাজ্যের মানুষের মধ্যে স্বদেশী পণ্য ব্যবহারের সচেতনতা বৃদ্ধি করবে এবং আত্মনির্ভর ভারতের স্বপ্ন বাস্তবায়নে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

Santosh Paul
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান