Saturday, August 1, 2026
বিজ্ঞাপন 728 x 90
বাড়ি রাজ্য ধর্মনগরে বিজেপির শক্তি প্রদর্শন, সাংগঠনিক ভিত আরও মজবুত করার বার্তা

ধর্মনগরে বিজেপির শক্তি প্রদর্শন, সাংগঠনিক ভিত আরও মজবুত করার বার্তা

ধর্মনগরে বিজেপির শক্তি প্রদর্শন, সাংগঠনিক ভিত আরও মজবুত করার বার্তা

নিউজ ডেস্ক || ভারতীয় জনতা পার্টির (বিজেপি) ত্রিপুরা প্রদেশ সভাপতি অভিষেক দেবরায়ের ধর্মনগর সফরকে কেন্দ্র করে রবিবার উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। উত্তর জেলা বিজেপি যুবমোর্চার উদ্যোগে একটি বর্ণাঢ্য মোটরসাইকেল র‍্যালির মাধ্যমে তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। র‍্যালিতে বিপুল সংখ্যক দলীয় কর্মী-সমর্থক অংশ নেন।

কর্মী সম্মেলনে যোগ দেওয়ার আগে অভিষেক দেবরায় ধর্মনগরের ঐতিহ্যবাহী শ্রীশ্রী কালীবাড়ি মন্দিরে গিয়ে পূজা ও প্রার্থনা করেন। পরে তিনি বিবেকানন্দ সার্ধ শতবার্ষিকী ভবনে আয়োজিত বিজেপির সাংগঠনিক কর্মী সম্মেলনে অংশ নেন।

সম্মেলনে দলীয় সংগঠনকে আরও শক্তিশালী করার লক্ষ্যে বুথভিত্তিক কার্যক্রম জোরদার করা, সাধারণ মানুষের সঙ্গে জনসংযোগ বৃদ্ধি, সংগঠনের প্রসার এবং আগামী দিনের রাজনৈতিক কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের বিভিন্ন কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

সভায় বক্তব্য রাখতে গিয়ে প্রদেশ সভাপতি অভিষেক দেবরায় বলেন, দায়িত্ব গ্রহণের পর রাজ্যের বিভিন্ন জেলা ও মণ্ডলের কর্মী-সমর্থকদের সঙ্গে পরিচিত হওয়া, স্থানীয় সাংগঠনিক পরিস্থিতি পর্যালোচনা করা এবং ভবিষ্যতের কার্যপরিকল্পনা তৈরি করাই তাঁর এই সফরের প্রধান উদ্দেশ্য। তিনি দলীয় কর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান এবং তৃণমূল স্তরে সংগঠনকে আরও শক্তিশালী করার ওপর গুরুত্ব আরোপ করেন।

এই কর্মী সম্মেলনে জেলার তিনজন বিধায়কসহ বিজেপির উত্তর জেলা নেতৃত্ব, মণ্ডল পর্যায়ের পদাধিকারী এবং বিপুল সংখ্যক দলীয় কর্মী উপস্থিত ছিলেন। সভায় আগামী দিনে সংগঠনকে আরও গতিশীল করে জনমুখী কর্মসূচির মাধ্যমে মানুষের কাছে পৌঁছে যাওয়ার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।

Santosh Paul
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান