Monday, November 2, 2026
Duga Puja 2026
বাড়ি রাজ্য শেষ মুহূর্তে বাতিল বিজেপির কোর কমিটির বৈঠক, মঙ্গলবার সকালে নতুন সূচি

শেষ মুহূর্তে বাতিল বিজেপির কোর কমিটির বৈঠক, মঙ্গলবার সকালে নতুন সূচি

শেষ মুহূর্তে বাতিল বিজেপির কোর কমিটির বৈঠক, মঙ্গলবার সকালে নতুন সূচি

নির্বাচনী প্রার্থীদের চূড়ান্ত তালিকা নির্ধারণের বৈঠক ঘিরে রাজনৈতিক মহলে জল্পনা

পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী সোমবার বিজেপির কোর কমিটির বৈঠক হওয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে তা বাতিল করা হয়েছে। এই গুরুত্বপূর্ণ বৈঠকে নির্বাচনী প্রার্থীদের চূড়ান্ত তালিকা নির্ধারণ করার কথা ছিল। বৈঠকের পরেই প্রার্থীদের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করার সম্ভাবনা ছিল।

তবে কী কারণে হঠাৎ করে বৈঠক বাতিল করা হয়েছে, সে সম্পর্কে এখনও স্পষ্ট কোনও তথ্য সামনে আসেনি। শাসক দলের এই গুরুত্বপূর্ণ বৈঠক বাতিল হওয়ায় রাজনৈতিক মহলে নানা জল্পনা তৈরি হয়েছে।

অন্যদিকে, নতুন সূচি অনুযায়ী মঙ্গলবার সকালে বিজেপির কোর কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানা গেছে। এদিন সকাল ৭টায় বৈঠকটি হওয়ার কথা রয়েছে। এখন এই বৈঠকেই নির্বাচনী প্রার্থীদের চূড়ান্ত তালিকা নির্ধারণ করা হয় কি না, সেদিকেই নজর রাজনৈতিক মহলের।

Santosh Paul
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha