Thursday, August 20, 2026
Greetings: 15th August
বাড়ি শীর্ষ সংবাদ কুলাইয়ে জমজমাট সোনালী ট্রফি ফুটবল, মাঠমুখী করার বার্তা ক্রীড়ামন্ত্রীর

কুলাইয়ে জমজমাট সোনালী ট্রফি ফুটবল, মাঠমুখী করার বার্তা ক্রীড়ামন্ত্রীর

কুলাইয়ে জমজমাট সোনালী ট্রফি ফুটবল, মাঠমুখী করার বার্তা ক্রীড়ামন্ত্রীর

ধলাই জেলার কুলাই দ্বাদশ শ্রেণী বিদ্যালয় মাঠে সোনালী সংঘের উদ্যোগে শুরু হল সোনালী ট্রফি নকআউট ফুটবল টুর্নামেন্ট। আনুষ্ঠানিকভাবে প্রতিযোগিতার উদ্বোধন করেন ত্রিপুরা সরকারের যুব বিষয়ক ও ক্রীড়ামন্ত্রী টিঙ্কু রায়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা সভাধিপতি সুস্মিতা দাস, জেলা শাসক বিবেক এইচপি এবং জেলা পুলিশ সুপার ঋষিকেশ দেশাই-সহ বিশিষ্ট অতিথিরা।

রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে মোট ২৩টি দল এবারের প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। টুর্নামেন্টের বিজয়ী দলকে ১ লক্ষ ৩০ হাজার টাকা এবং রানার্স-আপ দলকে ৭০ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় অটো শ্রমিক ইউনিয়ন ও কে.জি.টি.পি।

উদ্বোধনী অনুষ্ঠানে ক্রীড়ামন্ত্রী টিঙ্কু রায় বলেন, যুবসমাজকে মাঠমুখী করা এবং খেলাধুলার প্রতি তাদের আগ্রহ বাড়ানোই এই ধরনের আয়োজনের অন্যতম প্রধান লক্ষ্য। তাঁর বক্তব্যে উঠে আসে নেশামুক্ত সমাজ গঠনে খেলাধুলার গুরুত্বপূর্ণ ভূমিকার কথাও। যুবসমাজকে নেশা থেকে দূরে রাখতে এবং সুস্থ ও সুন্দর সমাজ গড়ে তুলতে তাদের খেলাধুলায় যুক্ত করা অত্যন্ত জরুরি বলে তিনি জানান।

ধলাই জেলায় ক্রীড়া পরিকাঠামো উন্নয়নের বিষয়েও এদিন আলোকপাত করেন ক্রীড়ামন্ত্রী। গণ্ডাছড়ায় প্রায় ৬ কোটি টাকা ব্যয়ে সিন্থেটিক টার্ফ ফুটবল মাঠ তৈরির কাজ চলছে। পাশাপাশি গঙ্গানগরেও তৈরি হয়েছে ফুটবল মাঠ। আগামী দিনে এই পরিকাঠামো জেলার তরুণ ফুটবলারদের খেলাধুলায় আরও উৎসাহিত করবে বলে আশা করা হচ্ছে।

সোনালী ট্রফিকে ঘিরে কুলাইয়ে ইতিমধ্যেই তৈরি হয়েছে উৎসবের আবহ। ২৩টি দলের প্রতিদ্বন্দ্বিতায় নকআউট এই ফুটবল প্রতিযোগিতা আগামী দিনে জেলার ক্রীড়াপ্রেমীদের মধ্যে আরও উৎসাহ সৃষ্টি করবে বলেই মনে করা হচ্ছে।

Santosh Paul
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha