Monday, August 3, 2026
বিজ্ঞাপন 728 x 90
বাড়ি রাজ্য নতুন ঘূর্ণাবর্তের প্রভাবে আবহাওয়ার বড় পরিবর্তন, কয়েকদিন জুড়ে বৃষ্টি ও বজ্রপাতের সতর্কতা

নতুন ঘূর্ণাবর্তের প্রভাবে আবহাওয়ার বড় পরিবর্তন, কয়েকদিন জুড়ে বৃষ্টি ও বজ্রপাতের সতর্কতা

নতুন ঘূর্ণাবর্তের প্রভাবে আবহাওয়ার বড় পরিবর্তন, কয়েকদিন জুড়ে বৃষ্টি ও বজ্রপাতের সতর্কতা

আগস্টের শুরুতেই আবহাওয়ায় বড় পরিবর্তনের ইঙ্গিত মিলেছে। মৌসুমী বায়ুর সক্রিয়তা এবং নতুন একটি ঘূর্ণাবর্তের প্রভাবে সোমবার থেকে আগামী কয়েকদিন রাজ্যের বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া দপ্তর আগামী ২৪ ঘণ্টার জন্য রাজ্যের ১-২টি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনায় হলুদ সতর্কবার্তা (ইয়েলো অ্যালার্ট) জারি করেছে। এছাড়া ৪ ও ৫ আগস্ট বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাতের আশঙ্কায়ও হলুদ সতর্কবার্তা বহাল থাকবে।

সকালের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টি হলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশ পরিষ্কার হয়ে রোদ উঠতে পারে। এর ফলে তাপমাত্রা বৃদ্ধির পাশাপাশি বাতাসে আর্দ্রতার কারণে অস্বস্তিও বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।

আগামী কয়েকদিন সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ৩৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। রাজধানী আগরতলায় সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ৩২ ডিগ্রি সেলসিয়াস থাকার সম্ভাবনা রয়েছে। এদিকে বাতাসের আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯৭ শতাংশ এবং সর্বনিম্ন ৬৩ শতাংশ পর্যন্ত থাকতে পারে।

আবহাওয়া দপ্তর নাগরিকদের বজ্রপাতের সময় অপ্রয়োজনীয় বাইরে না বের হওয়া এবং ভারী বৃষ্টির সময় প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে।

Santosh Paul
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha