Sunday, August 9, 2026
বিজ্ঞাপন 728 x 90
বাড়ি রাজ্য প্রয়াত প্রাক্তন বাম বিধায়িকা গৌরী ভট্টাচার্যকে শেষ শ্রদ্ধা, সিপিএম রাজ্য দপ্তরে নেতৃত্বের ভিড়

প্রয়াত প্রাক্তন বাম বিধায়িকা গৌরী ভট্টাচার্যকে শেষ শ্রদ্ধা, সিপিএম রাজ্য দপ্তরে নেতৃত্বের ভিড়

প্রয়াত প্রাক্তন বাম বিধায়িকা গৌরী ভট্টাচার্যকে শেষ শ্রদ্ধা, সিপিএম রাজ্য দপ্তরে নেতৃত্বের ভিড়

প্রয়াত হলেন ত্রিপুরার প্রাক্তন বাম বিধায়িকা গৌরী ভট্টাচার্য। বার্ধক্যজনিত কারণে ৯৫ বছর বয়সে বরজোলা বিধানসভা কেন্দ্রের চায়নাহানি এলাকায় নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

গৌরী ভট্টাচার্য ত্রিপুরার বামপন্থী রাজনীতিতে দীর্ঘদিন সক্রিয় ছিলেন। ১৯৭৩ এবং ১৯৭৭ সালের বিধানসভা নির্বাচনে বরজোলা বিধানসভা কেন্দ্র থেকে তিনি বিধায়িকা নির্বাচিত হন। রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি নারী আন্দোলনের সঙ্গেও যুক্ত ছিলেন তিনি। গণতান্ত্রিক নারী সমিতির প্রাক্তন রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য হিসেবে সংগঠনের বিভিন্ন কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

প্রয়াণের পর তাঁর মরদেহ আগরতলার মেলার মাঠস্থিত দশরথ দেব স্মৃতি ভবনে, সিপিএমের রাজ্য দপ্তরে নিয়ে আসা হয়। সেখানে প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার, প্রাক্তন মন্ত্রী মানিক দে-সহ সিপিএমের শীর্ষ নেতৃত্ব ও বামপন্থী কর্মীরা তাঁকে শেষ শ্রদ্ধা জানান।

স্মৃতিচারণ করতে গিয়ে প্রাক্তন মন্ত্রী মানিক দে বলেন, ১৯৭০-এর দশক থেকেই গৌরী ভট্টাচার্য পার্টির সঙ্গে যুক্ত ছিলেন। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি বিভিন্ন গণআন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করেছেন। তাঁর মৃত্যু বামপন্থী আন্দোলনের জন্য এক অপূরণীয় ক্ষতি বলেও উল্লেখ করেন তিনি।

গৌরী ভট্টাচার্যের প্রয়াণে ত্রিপুরার বামপন্থী রাজনৈতিক মহলে নেমে এসেছে শোকের ছায়া।

Santosh Paul
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha