Sunday, August 9, 2026
বিজ্ঞাপন 728 x 90
বাড়ি শীর্ষ সংবাদ ক্যারাম বোর্ডে জমজমাট লড়াই, রাজ্যজুড়ে প্রতিভার মেলবন্ধন

ক্যারাম বোর্ডে জমজমাট লড়াই, রাজ্যজুড়ে প্রতিভার মেলবন্ধন

ক্যারাম বোর্ডে জমজমাট লড়াই, রাজ্যজুড়ে প্রতিভার মেলবন্ধন

খেলাধুলার প্রসার ও প্রতিভাবান খেলোয়াড়দের তুলে ধরার লক্ষ্যে আগরতলায় আয়োজিত হলো দুই দিনব্যাপী ক্যারাম প্রতিযোগিতা। ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে রাজধানীর রাম ঠাকুর সংঘের হলঘরে শুরু হয়েছে এই প্রতিযোগিতা।

রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় ৮৫ জন খেলোয়াড় এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন। দুই দিন ধরে চলবে প্রতিযোগিতা। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী কমল দে, ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশনের সম্পাদক সুজিত রায়-সহ ক্রীড়াজগতের বিশিষ্ট ব্যক্তিরা।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সমাজসেবী কমল দে রাজ্যে খেলাধুলার প্রসারের ওপর গুরুত্ব আরোপ করেন। পাশাপাশি ক্যারামসহ বিভিন্ন খেলায় নতুন প্রজন্মকে আরও বেশি করে যুক্ত করতে নিয়মিত এই ধরনের প্রতিযোগিতা আয়োজনের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন।

প্রতিযোগিতাকে ঘিরে খেলোয়াড়দের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিভাবান ক্যারাম খেলোয়াড়দের এক মঞ্চে নিয়ে আসার এই উদ্যোগ ভবিষ্যতে ত্রিপুরার ক্রীড়াক্ষেত্রে নতুন প্রতিভা তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেই মনে করছেন আয়োজকরা।

Santosh Paul
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha