Thursday, November 12, 2026
Duga Puja 2026
বাড়ি বিদেশ নিউইয়র্কের ভেটেরান্স ডে প্যারেডে গ্র্যান্ড মার্শাল ভারতীয় বংশোদ্ভূত মহাকাশচারী সুনীতা উইলিয়ামস

নিউইয়র্কের ভেটেরান্স ডে প্যারেডে গ্র্যান্ড মার্শাল ভারতীয় বংশোদ্ভূত মহাকাশচারী সুনীতা উইলিয়ামস

নিউইয়র্কের ভেটেরান্স ডে প্যারেডে গ্র্যান্ড মার্শাল ভারতীয় বংশোদ্ভূত মহাকাশচারী সুনীতা উইলিয়ামস

ম্যানহাটনের ফিফথ অ্যাভিনিউতে ২০ হাজার অংশগ্রহণকারীকে নেতৃত্ব দিলেন প্রাক্তন নৌসেনা ক্যাপ্টেন; মহাকাশ অভিযানে ৬০৮ দিন কাটিয়ে গড়েছেন অনন্য নজির।

সম্মানের মুকুটে আরও একটি পালক ভারতীয় বংশোদ্ভূত মহাকাশচারী সুনীতা উইলিয়ামসের। নিউইয়র্কের ১০৭তম বার্ষিক ভেটেরান্স ডে প্যারেডে গ্র্যান্ড মার্শাল হিসেবে সম্মানিত হলেন অবসরপ্রাপ্ত মার্কিন নৌবাহিনীর ক্যাপ্টেন সুনীতা উইলিয়ামস। গতকাল ম্যানহাটনের ঐতিহাসিক ফিফথ অ্যাভিনিউতে প্রায় ২০ হাজার অংশগ্রহণকারীকে নেতৃত্ব দেন তিনি।

এই সম্মানকে অসাধারণ অভিজ্ঞতা বলে অভিহিত করেছেন সুনীতা। তাঁর কথায়, মার্কিন নৌবাহিনীতে কর্মজীবন তাঁকে জীবনের নানা চ্যালেঞ্জের জন্য প্রস্তুত করেছে। নৌবাহিনীতে কাজ করার অভিজ্ঞতা তাঁর ব্যক্তিত্ব ও কর্মজীবন গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে বলেও জানান তিনি।

মহাকাশ অভিযানে একাধিক নজির গড়েছেন সুনীতা উইলিয়ামস। তিনটি মহাকাশ অভিযানে মোট ৬০৮ দিন মহাকাশে কাটিয়েছেন তিনি। পাশাপাশি, মোট ৯ বার স্পেসওয়াক করে মহাকাশে ৬২ ঘণ্টা সময় কাটানোর কৃতিত্বও রয়েছে তাঁর ঝুলিতে। মহাকাশে নারীদের স্পেসওয়াকের ক্ষেত্রে এটি এক উল্লেখযোগ্য রেকর্ড।

২০২৪ সালে বোয়িংয়ের স্টারলাইনার মহাকাশযানে চড়ে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে যাওয়ার পর নতুন করে শিরোনামে উঠে আসেন সুনীতা। প্রাথমিকভাবে আট দিনের অভিযান হলেও মহাকাশযানের প্রযুক্তিগত সমস্যার কারণে সেই সফর দীর্ঘায়িত হয়ে প্রায় নয় মাসে পৌঁছয়। অবশেষে সহযাত্রী মহাকাশচারী বুচ উইলমোরের সঙ্গে স্পেসএক্সের ক্রু-৯ মিশনে পৃথিবীতে ফিরে আসেন তিনি।

মহাকাশ গবেষণায় অসামান্য অবদান এবং মার্কিন নৌবাহিনীতে দীর্ঘ কর্মজীবনের স্বীকৃতি হিসেবেই নিউইয়র্কের এই ঐতিহ্যবাহী প্যারেডে গ্র্যান্ড মার্শালের সম্মান পেলেন ভারতীয় বংশোদ্ভূত এই মহাকাশচারী।

Santosh Paul
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha