Monday, November 2, 2026
Duga Puja 2026
বাড়ি শীর্ষ সংবাদ আন্তর্জাতিক ট্যামার বক্সিং টুর্নামেন্টে ভারতের দুরন্ত সাফল্য, ১৪ পদক জিতে শীর্ষে দেশ

আন্তর্জাতিক ট্যামার বক্সিং টুর্নামেন্টে ভারতের দুরন্ত সাফল্য, ১৪ পদক জিতে শীর্ষে দেশ

আন্তর্জাতিক ট্যামার বক্সিং টুর্নামেন্টে ভারতের দুরন্ত সাফল্য, ১৪ পদক জিতে শীর্ষে দেশ

ফিনল্যান্ডে ভারতীয় বক্সারদের সোনালি সাফল্য! চারটি সোনা, দুটি রুপো ও আটটি ব্রোঞ্জ-সহ পদক তালিকার শীর্ষে ভারত।

আন্তর্জাতিক বক্সিং মঞ্চে ফের দেশের মুখ উজ্জ্বল করলেন ভারতীয় বক্সাররা। ফিনল্যান্ডের ট্যাম্পেরেতে অনুষ্ঠিত ৪৬তম আন্তর্জাতিক ট্যামার বক্সিং টুর্নামেন্টে মোট ১৪টি পদক জিতেছে ভারত। এর মধ্যে রয়েছে চারটি সোনা, দুটি রুপো এবং আটটি ব্রোঞ্জ। গতকাল প্রতিযোগিতা শেষ হওয়ার পর পদক তালিকার শীর্ষস্থান দখল করে ভারতীয় দল।

মহিলাদের ৫৪ কেজি বিভাগে আরতি ধারিয়াল, ৬৫ কেজি বিভাগে অঙ্কুশিতা বড়ো এবং ৭০ কেজি বিভাগে অরুন্ধতী চৌধুরী সোনা জিতেছেন। পুরুষদের ৫৫ কেজি বিভাগে সোনা জিতে দেশের সাফল্যে আরও একটি পালক যোগ করেন পবন বার্তওয়াল।

রুপো জিতেছেন মহম্মদ হুসামুদ্দিন। পুরুষদের ৬০ কেজি বিভাগে এবং জ্যাসমিন মহিলাদের ৫৭ কেজি বিভাগে দ্বিতীয় স্থান অর্জন করেন।

এছাড়াও আটজন ভারতীয় বক্সার ব্রোঞ্জ পদক জিতেছেন। তাঁরা হলেন পুরুষদের বিভাগে ৬৫ কেজিতে বিবেক মীনা, ৭০ কেজিতে হিতেশ, ৮০ কেজিতে অক্ষয়, ৯০ কেজিতে ববিন চৌহান এবং ৯০ কেজির ঊর্ধ্বে চেতন চৌধুরী। মহিলাদের বিভাগে ৫১ কেজিতে তনু, ৬০ কেজিতে দিশা পাটিল এবং ৭৫ কেজিতে ইমরোজ খান ব্রোঞ্জ জয় করেছেন।

চারটি সোনা-সহ মোট ১৪টি পদক জিতে আন্তর্জাতিক মঞ্চে নিজেদের শক্তির পরিচয় দিলেন ভারতীয় বক্সাররা। এই সাফল্যে দেশের ক্রীড়ামহলে খুশির আবহ।

Santosh Paul
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha