Monday, August 10, 2026
বিজ্ঞাপন 728 x 90
বাড়ি রাজ্য বিদ্যুৎ বিলের সমস্যা নিয়ে উচ্চপর্যায়ের বৈঠক, দ্রুত সমাধানের আশ্বাস মুখ্যমন্ত্রীর

বিদ্যুৎ বিলের সমস্যা নিয়ে উচ্চপর্যায়ের বৈঠক, দ্রুত সমাধানের আশ্বাস মুখ্যমন্ত্রীর

বিদ্যুৎ বিলের সমস্যা নিয়ে উচ্চপর্যায়ের বৈঠক, দ্রুত সমাধানের আশ্বাস মুখ্যমন্ত্রীর


রাজ্যজুড়ে বিদ্যুৎ বিল বৃদ্ধি ও রিচার্জ সংক্রান্ত সমস্যাকে কেন্দ্র করে পথ অবরোধ এবং জনঅসন্তোষের পরিস্থিতি তৈরি হওয়ায় উচ্চপর্যায়ের রিভিউ বৈঠক ডাকলেন মুখ্যমন্ত্রী ড. মানিক সাহা। পরিস্থিতি পর্যালোচনা করে দ্রুত সমস্যার সমাধানের পথ খুঁজে বের করার লক্ষ্যে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের বিদ্যুৎমন্ত্রী রতন লাল নাথ, অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়সহ প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা। বিদ্যুৎ বিল বৃদ্ধি, রিচার্জ ব্যবস্থা এবং এর জেরে সাধারণ মানুষের মধ্যে তৈরি হওয়া অসন্তোষ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পাশাপাশি পরিস্থিতি স্বাভাবিক করতে কী কী পদক্ষেপ নেওয়া যায়, তা নিয়েও আলোচনা করেন প্রশাসনের শীর্ষ কর্তারা।

বৈঠক শেষে মুখ্যমন্ত্রী ড. মানিক সাহা বলেন, তাঁর সরকার সবসময় জনগণের স্বার্থে কাজ করে। বিদ্যুৎ বিল সংক্রান্ত সমস্যার একটি কার্যকর সমাধান খুব দ্রুত বের করা হবে বলেও তিনি আশ্বাস দেন।

অন্যদিকে, চলমান পরিস্থিতিকে কেন্দ্র করে বিরোধীদের ভূমিকারও তীব্র সমালোচনা করেন মুখ্যমন্ত্রী। তাঁর অভিযোগ, সমস্যার সমাধানের পরিবর্তে পরিস্থিতি নিয়ে রাজনীতি করা এবং সাধারণ মানুষকে উসকানি দেওয়ার চেষ্টা করা হচ্ছে। এ ধরনের কর্মকাণ্ডের নিন্দা জানিয়ে তিনি পরিস্থিতি শান্ত রাখার আহ্বান জানান।

বিদ্যুৎ বিল ও রিচার্জ সংক্রান্ত সমস্যা নিয়ে সাধারণ মানুষের ক্ষোভের মধ্যেই সরকারের এই উচ্চপর্যায়ের বৈঠক এবং দ্রুত সমাধানের আশ্বাসকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

মাত্র ₹১০ রেজিস্ট্রেশন ফিতে অভিজ্ঞ ও দক্ষ বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ ও চিকিৎসা গ্রহণের সুযোগ। সাধারণ মানুষের কাছে সুলভ মূল্যে উন্নত চিকিৎসা পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতাল। আগামীকাল | সোমবার | ১০ই আগস্ট ২০২৬  OPD (বহির্বিভাগ) পরিষেবা উপলব্ধ मात्र ₹10 के पंजीकरण शुल्क पर अनुभवी एवं कुशल विशेषज्ञ चिकित्सकों से परामर्श एवं उपचार की सुविधा। सामान्य लोगों तक सस्ती दरों पर उन्नत चिकित्सा सेवा पहुँचाने के लिए प्रतिबद्धत्रिपुरा शांतिनिकेतन मेडिकल कॉलेज एवं कल | सोमवार | 10 अगस्त 2026 बाह्य रोगी विभाग (OPD) सेवाएँ उपलब्ध Consult experienced and skilled specialist doctors and receive treatment with a registration fee of only ₹10. Committed to providing advanced healthcare services at affordable cost to the general Public, Tripura Santiniketan Medical College & Hospital Tomorrow | Monday | 10 AUGUST 2026 Outpatient Department (OPD) Services Available বিস্তারিত জানতে আজই যোগাযোগ করুনঃ +91 91473 78246 | +91 9147214158 | 9366119911 www.tsmchospital.com

মাত্র ₹১০ রেজিস্ট্রেশন ফিতে অভিজ্ঞ ও দক্ষ বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ ও চিকিৎসা গ্রহণের সুযোগ।
Santosh Paul
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha