Thursday, October 15, 2026
Duga Puja 2026
বাড়ি রাজ্য ১৩ দফা দাবিতে আগরতলার রাজপথে সরকারি কর্মচারীদের বিক্ষোভ মিছিল

১৩ দফা দাবিতে আগরতলার রাজপথে সরকারি কর্মচারীদের বিক্ষোভ মিছিল

১৩ দফা দাবিতে আগরতলার রাজপথে সরকারি কর্মচারীদের বিক্ষোভ মিছিল

১৩ দফা দাবিতে রাজধানী আগরতলার রাজপথে বিশাল বিক্ষোভ মিছিল করল ত্রিপুরা সরকারি কর্মচারী সমিতি। সংগঠনের উদ্যোগে আয়োজিত এই মিছিলটি আগরতলার প্যারাডাইস চৌমুহনী থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান পথ পরিক্রমা করে।

বিক্ষোভ মিছিল থেকে রাজ্যে কর্মরত সমস্ত অনিয়মিত কর্মচারীকে দ্রুত নিয়মিত করার দাবি জানানো হয়। পাশাপাশি সরকারি বিভিন্ন দপ্তরে দীর্ঘদিন ধরে পড়ে থাকা শূন্যপদ দ্রুত পূরণেরও দাবি তোলা হয়। সংগঠনের বক্তব্য, শূন্যপদ পূরণ হলে একদিকে বেকার যুবক-যুবতীদের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে, অন্যদিকে সরকারি দপ্তরগুলির প্রশাসনিক কাজও আরও সচল হবে।

মিছিল থেকে নতুন পেনশন ব্যবস্থা বাতিল করে পুরনো পেনশন স্কিম (OPS) ফিরিয়ে আনার দাবি জানানো হয়। একই সঙ্গে নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর লাগামছাড়া মূল্যবৃদ্ধি রোধে কার্যকর পদক্ষেপের দাবিও ওঠে।

সমিতির নেতারা জানান, ১৩ দফা দাবি নিয়ে এর আগেও মুখ্য সচিব এবং বিভিন্ন জেলার জেলাশাসকদের কাছে ডেপুটেশন দেওয়া হয়েছিল। কিন্তু দাবিগুলির বিষয়ে দ্রুত কার্যকর পদক্ষেপ না হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দেন তাঁরা।

সংগঠনের নেতৃত্বের বক্তব্য, কর্মচারীদের ন্যায্য অধিকার এবং সাধারণ মানুষের স্বার্থসংশ্লিষ্ট দাবিগুলি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।

Santosh Paul
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha