আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার বোগাফা ব্লকে নির্বাচনী তৎপরতা জোরদার হয়েছে। বৃহস্পতিবার বোগাফা ব্লকের অধীন ১৪টি ভিলেজের মধ্যে ৭টি ভিলেজে সিপিআইএম মনোনীত মোট ৪৫ জন প্রার্থী তাঁদের মনোনয়নপত্র জমা দিয়েছেন।
বোগাফা ব্লকের অতিরিক্ত বিডিও তথা রিটার্নিং অফিসারের কাছে প্রার্থীরা তাঁদের মনোনয়নপত্র জমা দেন। মনোনয়ন জমাকে কেন্দ্র করে সংশ্লিষ্ট এলাকায় দলের কর্মী-সমর্থকদের মধ্যে উৎসাহ লক্ষ্য করা যায়।
সিপিআইএমের পক্ষ থেকে জানানো হয়েছে, যেসব ভিলেজে বৃহস্পতিবার মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে, সেগুলির মধ্যে রয়েছে পতিছড়ি, তাকমাছড়া, বীরচন্দ্রনগর, রাজাপুর, মনু এবং সালথাং মনু সহ মোট ৭টি ভিলেজ।
এদিন সিপিআইএম শান্তিরবাজার মহকুমা কমিটির সম্পাদক আশুতোষ দেবনাথ জানান, বোগাফা ব্লকের বাকি ৭টি ভিলেজেও আগামী দিনগুলিতে দলের মনোনীত প্রার্থীরা পর্যায়ক্রমে মনোনয়নপত্র জমা দেবেন।
ভিলেজ কমিটি নির্বাচনকে ঘিরে ইতিমধ্যেই বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে প্রস্তুতি শুরু হয়েছে। ফলে বোগাফা ব্লকের বাকি ভিলেজগুলিতে মনোনয়ন জমার পর নির্বাচনী লড়াই আরও স্পষ্ট হয়ে উঠবে বলে মনে করা হচ্ছে।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান