শারীরিক অসুস্থতার কারণে পদত্যাগ করলেন ত্রিপুরার চতুর্থ লোকায়ুক্ত, প্রাক্তন বিচারপতি বিভাষ কান্তি কিলিকদার। দায়িত্ব গ্রহণের প্রায় দুই বছরের মাথায় তিনি পদত্যাগপত্র জমা দেন।
রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লুর কাছে পাঠানো পদত্যাগপত্রে নিজের শারীরিক অসুস্থতার কথা উল্লেখ করেছেন প্রাক্তন বিচারপতি বিভাষ কান্তি কিলিকদার। তাঁর পদত্যাগপত্র রাজ্যপাল গ্রহণ করেছেন।
লোকায়ুক্তের পদ থেকে তাঁর সরে দাঁড়ানোর পর রাজ্য সরকারকে নতুন লোকায়ুক্ত নিয়োগের প্রক্রিয়া শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে। ফলে শীঘ্রই এই গুরুত্বপূর্ণ সাংবিধানিক পদে নতুন নিয়োগের প্রক্রিয়া শুরু হতে চলেছে।
উল্লেখ্য, ত্রিপুরার লোকায়ুক্ত হিসেবে প্রাক্তন বিচারপতি বিভাষ কান্তি কিলিকদার দায়িত্ব গ্রহণের পর প্রায় দুই বছর এই পদে ছিলেন। তবে শারীরিক অসুস্থতার কারণে এবার তিনি দায়িত্ব থেকে অব্যাহতি নেওয়ার সিদ্ধান্ত নিলেন।
তাঁর পদত্যাগের পর বর্তমানে নতুন লোকায়ুক্ত নিয়োগের দিকেই নজর রয়েছে রাজ্যের প্রশাসনিক মহলের।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান