Sunday, October 4, 2026
Greetings: 15th August
বাড়ি রাজ্য সেবার সংকল্পে রক্তদান, মুক্তধারায় তফসিলি জাতি মোর্চার উদ্যোগ

সেবার সংকল্পে রক্তদান, মুক্তধারায় তফসিলি জাতি মোর্চার উদ্যোগ

সেবার সংকল্পে রক্তদান, মুক্তধারায় তফসিলি জাতি মোর্চার উদ্যোগ

‘সেবা সংকল্প অভিযান’-এর অঙ্গ হিসেবে বিজেপি ত্রিপুরা প্রদেশ তফসিলি জাতি মোর্চার উদ্যোগে রবিবার আগরতলার মুক্তধারা অডিটোরিয়ামে আয়োজন করা হয় এক রক্তদান শিবির। মানবসেবার এই মহতী উদ্যোগে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাঃ মানিক সাহা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রদেশ তফসিলি জাতি মোর্চার সম্পাদক বাপ্পি দাস, সদর শহর জেলার সভাপতি অসীম ভট্টাচার্য, বিধায়িকা কামিনা রানী সরকার-সহ অন্যান্যরা।

রক্তদান শিবিরে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন বহু রক্তদাতা। উৎসাহের সঙ্গে তাঁরা রক্তদান করে মানবসেবার বার্তা তুলে ধরেন। রক্তদাতাদের এই আগ্রহ ও সামাজিক দায়বদ্ধতার প্রশংসা করেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা।

মুখ্যমন্ত্রী বলেন, রক্তদান একটি মহৎ সামাজিক কাজ। মানুষের জীবন বাঁচাতে রক্তের কোনও বিকল্প নেই। তাই এই ধরনের উদ্যোগ সমাজে মানবিকতার বার্তা পৌঁছে দেয় এবং অন্যদেরও রক্তদানে উৎসাহিত করে।

সেবা সংকল্প অভিযানের অংশ হিসেবে আয়োজিত এই রক্তদান শিবিরকে কেন্দ্র করে আয়োজকদের মধ্যেও ছিল ব্যাপক উৎসাহ। মানবসেবার এই উদ্যোগ আগামী দিনেও অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন উদ্যোক্তারা।

Santosh Paul
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha