Thursday, October 8, 2026
Greetings: 15th August
বাড়ি রাজ্য নভেম্বরের শেষ সপ্তাহে পুর ও নগর নির্বাচন, ঘোষণার পরেই টিকিটের দৌড়

নভেম্বরের শেষ সপ্তাহে পুর ও নগর নির্বাচন, ঘোষণার পরেই টিকিটের দৌড়

নভেম্বরের শেষ সপ্তাহে পুর ও নগর নির্বাচন, ঘোষণার পরেই টিকিটের দৌড়

নভেম্বরের শেষ সপ্তাহেই অনুষ্ঠিত হতে চলেছে পুর ও নগর নির্বাচন। রাজ্য নির্বাচন কমিশনের তরফে নির্বাচনের দিনক্ষণ নিয়ে ঘোষণা হতেই শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক প্রস্তুতি। এবার কেন্দ্রীয় বাহিনী নয়, রাজ্য পুলিশের নিরাপত্তাতেই নির্বাচন পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ৯ ডিসেম্বরের মধ্যে গোটা নির্বাচনী প্রক্রিয়া সম্পন্ন করার লক্ষ্যে এগোচ্ছে প্রশাসন।

নির্বাচনকে সামনে রেখে ইতিমধ্যেই প্রশাসনিক তৎপরতা শুরু হয়েছে। সেই লক্ষ্যে রাজ্য অতিথিশালায় অনুষ্ঠিত হয় গুরুত্বপূর্ণ প্রশাসনিক বৈঠক। বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্য নির্বাচন কমিশনার পিকে চক্রবর্তী, ভারপ্রাপ্ত মহানির্দেশক জিএস রাও এবং আইজি আইনশৃঙ্খলা মনচাক ইপ্পার। এছাড়াও সমস্ত জেলার জেলাশাসক, পুলিশ সুপার এবং সংশ্লিষ্ট পদস্থ আধিকারিকরা বৈঠকে অংশ নেন।

নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে প্রশাসনের প্রস্তুতি, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বৈঠকে বিস্তারিত আলোচনা হয়। এখন মূল লক্ষ্য দ্রুত প্রস্তুতি সম্পন্ন করে নির্ধারিত সময়ের মধ্যে গোটা নির্বাচনী প্রক্রিয়া শেষ করা।

অন্যদিকে, নির্বাচনের ঘোষণা হতেই রাজনৈতিক মহলেও শুরু হয়েছে জোর তৎপরতা। বিশেষ করে পুর নিগমের কাউন্সিলর পদে কারা দলীয় টিকিট পাবেন, তা নিয়ে শুরু হয়েছে জল্পনা। সূত্রের খবর, ঘোষণার পর থেকেই সম্ভাব্য প্রার্থীদের মধ্যে টিকিট পাওয়ার জন্য দৌড়ঝাঁপ শুরু হয়ে গিয়েছে।

এখন নজর একটাই—নভেম্বরের নির্বাচনে কোন মুখগুলিকে সামনে রেখে লড়াইয়ে নামবে রাজনৈতিক দলগুলি এবং শেষ পর্যন্ত কার ভাগ্যে জুটবে কাঙ্ক্ষিত কাউন্সিলরের টিকিট।

Santosh Paul
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha