Tuesday, August 4, 2026
বিজ্ঞাপন 728 x 90
বাড়ি রাজ্য সাম্য, মানবতা ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিতে সন্ত রবিদাসের পবিত্র কলস রাজ্যের প্রতিটি জেলায়

সাম্য, মানবতা ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিতে সন্ত রবিদাসের পবিত্র কলস রাজ্যের প্রতিটি জেলায়

সাম্য, মানবতা ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিতে সন্ত রবিদাসের পবিত্র কলস রাজ্যের প্রতিটি জেলায়

সন্ত শিরোমণি রবিদাস মহারাজের ৬৫০তম জন্মবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার আগরতলার আখাউড়া রোডস্থিত শ্রী শ্রী রামকৃষ্ণ সারদেশ্বরী মঠে এক বিশেষ যজ্ঞানুষ্ঠান ও ধর্মীয় সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ড. মানিক সাহা-সহ বিভিন্ন বিশিষ্ট ব্যক্তি, ধর্মীয় নেতৃবৃন্দ ও ভক্তরা।

অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল সন্ত রবিদাস মহারাজের জন্মস্থান থেকে আনা পবিত্র মাটি সম্বলিত কলস বিতরণ। দীর্ঘদিন ধরে শ্রী শ্রী রামকৃষ্ণ সারদেশ্বরী মঠে সংরক্ষিত এই পবিত্র কলসগুলি মুখ্যমন্ত্রী ড. মানিক সাহা রাজ্যের বিভিন্ন জেলার সভাধিপতিদের হাতে আনুষ্ঠানিকভাবে তুলে দেন। পরবর্তীতে এই কলসগুলি প্রতিটি জেলায় পৌঁছে দেওয়া হবে বলে জানানো হয়।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ১৫ শতকের বিশিষ্ট সাধক ও ভক্তি আন্দোলনের অন্যতম পথপ্রদর্শক সন্ত রবিদাস মহারাজ সমাজ থেকে জাতপাতের বিভেদ ও অস্পৃশ্যতা দূরীকরণে আজীবন কাজ করেছেন। তিনি মানবতা, সাম্য ও সামাজিক সম্প্রীতির যে আদর্শ প্রতিষ্ঠা করেছিলেন, তা বর্তমান সমাজেও সমানভাবে প্রাসঙ্গিক।

তিনি আরও বলেন, সন্ত রবিদাসের জীবন ও দর্শন সকলকে ভেদাভেদ ভুলে ঐক্য, সমতা এবং মানবকল্যাণের পথে এগিয়ে যেতে অনুপ্রাণিত করে। তাঁর আদর্শকে সমাজের সর্বস্তরে পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

ধর্মীয় আচার-অনুষ্ঠান, যজ্ঞ ও প্রার্থনার মধ্য দিয়ে দিনব্যাপী এই কর্মসূচি সম্পন্ন হয়। উপস্থিত ভক্ত ও অতিথিরা সন্ত রবিদাস মহারাজের আদর্শ অনুসরণের অঙ্গীকার ব্যক্ত করেন।

Santosh Paul
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha