Monday, November 2, 2026
Duga Puja 2026
বাড়ি রাজ্য বক্সনগরে পাচারকারীদের সঙ্গে বিএসএফের সংঘর্ষ, আহত একাধিক জওয়ান

বক্সনগরে পাচারকারীদের সঙ্গে বিএসএফের সংঘর্ষ, আহত একাধিক জওয়ান

বক্সনগরে পাচারকারীদের সঙ্গে বিএসএফের সংঘর্ষ, আহত একাধিক জওয়ান

আশাবাড়ি নতুন বাজার এলাকায় উত্তেজনা, ভাঙচুরের অভিযোগে আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা

ত্রিপুরার সীমান্ত এলাকায় পাচারকারীদের দৌরাত্ম্য অব্যাহত। সোমবার বক্সনগরের কলমচৌরা থানাধীন আশাবাড়ি নতুন বাজার এলাকায় পাচারকারীদের সঙ্গে সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের জওয়ানদের সংঘর্ষের ঘটনা ঘটে। এই ঘটনায় বেশ কয়েকজন বিএসএফ জওয়ান আহত হয়েছেন বলে জানা গেছে। সংঘর্ষের সময় উভয় পক্ষের গাড়ি ভাঙচুরের অভিযোগও উঠেছে।

রাজ্যের বিভিন্ন সীমান্ত এলাকায় পাচারের ঘটনা প্রায়শই সামনে আসে। পাচার রুখতে বিএসএফ সতর্ক থাকলেও বিভিন্ন সময় পাচারকারীদের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটছে। এর ফলে সীমান্তবর্তী এলাকার বাসিন্দাদের মধ্যে আতঙ্ক তৈরি হচ্ছে।

সোমবার বক্সনগরের আশাবাড়ি নতুন বাজার এলাকায় সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় কলমচৌরা থানার পুলিশ। তবে ঘটনার বিষয়ে বিএসএফ জওয়ানরা প্রকাশ্যে কোনও মন্তব্য করতে চাননি।

ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা অব্যাহত রয়েছে। সীমান্তবর্তী এলাকার বাসিন্দাদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। সংঘর্ষের প্রকৃত কারণ এবং আহতদের বিষয়ে বিস্তারিত তথ্য এখনও সামনে আসেনি।

Santosh Paul
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha