নেতৃবৃন্দের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে পালিত হল নভেম্বর বিপ্লবের স্মরণ অনুষ্ঠান।
নভেম্বর বিপ্লবের ঐতিহাসিক তাৎপর্য স্মরণ করে কর্মসূচি পালন করল সিপিআইএম। অনুষ্ঠানের শুরুতে নেতৃবৃন্দের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়। পাশাপাশি উত্তোলন করা হয় দলীয় পতাকা।
এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বামনেতা অমল চক্রবর্তী, সিপিআইএমের রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী-সহ দলের অন্যান্য নেতৃবৃন্দ ও কর্মীরা।
অনুষ্ঠান শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে জিতেন্দ্র চৌধুরী নভেম্বর বিপ্লবের ঐতিহাসিক গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরেন। তিনি শ্রমিক ও কৃষকদের নেতৃত্বে গড়ে ওঠা সমাজতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।
নভেম্বর বিপ্লবের আদর্শ, শ্রমজীবী মানুষের অধিকার এবং সমাজতান্ত্রিক ব্যবস্থার ঐতিহাসিক গুরুত্বের কথা তুলে ধরেই এদিনের কর্মসূচি পালিত হয়।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান