মায়ের চরণে পুষ্পার্ঘ্য অর্পণ করে সুখ, শান্তি ও সমৃদ্ধির প্রার্থনা মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহার।
দীপাবলির পবিত্র লগ্নে আগরতলার দক্ষিণ ইন্দ্রনগরস্থিত জয় মা কালী সন্তান সংঘের শ্যামা পূজায় উপস্থিত হয়ে দেবী কালীর আশীর্বাদ গ্রহণ করলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা। এদিন তিনি মায়ের চরণে পুষ্পার্ঘ্য অর্পণ করে সমগ্র রাজ্যবাসীর সুখ, শান্তি, সমৃদ্ধি ও সর্বাঙ্গীণ মঙ্গল কামনা করেন।
পুজো অর্চনা শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী রাজ্যবাসীকে দীপাবলি ও শ্যামা পূজার আন্তরিক শুভেচ্ছা জানান। পাশাপাশি মা কালীর কাছে প্রার্থনা করেন, রাজ্যের প্রতিটি মানুষের জীবন যেন সুখ, শান্তি ও সমৃদ্ধিতে ভরে ওঠে এবং সকলের মধ্যে সৌভ্রাতৃত্ব ও সম্প্রীতির বন্ধন অটুট থাকে।
মুখ্যমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে দক্ষিণ ইন্দ্রনগরের পুজো প্রাঙ্গণে ভক্ত ও দর্শনার্থীদের মধ্যে বিশেষ উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। তাঁর উপস্থিতিতে উৎসবের আনন্দে যোগ হয় বাড়তি মাত্রা।
আলোর উৎসব দীপাবলির পবিত্র আবহে মুখ্যমন্ত্রীর এই পুজো ও প্রার্থনা রাজ্যবাসীর কল্যাণ, শান্তি এবং সমৃদ্ধির বার্তাই বহন করে।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান