জনগণনা প্রক্রিয়ার প্রস্তুতি ও সুষ্ঠু বাস্তবায়নের লক্ষ্যে প্রজ্ঞা ভবনে দিনব্যাপী কর্মশালা, উপস্থিত মুখ্যসচিব জে. কে. সিনহা-সহ প্রশাসনিক আধিকারিকরা।
২০২৭ সালের জনগণনাকে সামনে রেখে শুক্রবার আগরতলার প্রজ্ঞা ভবনে অনুষ্ঠিত হলো একদিনের রাজ্যস্তরীয় কর্মশালা। আসন্ন জনগণনা প্রক্রিয়ার প্রস্তুতি, পরিকল্পনা এবং বিভিন্ন প্রশাসনিক দিক নিয়ে বিস্তারিত আলোচনার উদ্দেশ্যে এই কর্মশালার আয়োজন করা হয়।
কর্মশালায় উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যসচিব জে. কে. সিনহা-সহ বিভিন্ন সরকারি দপ্তরের উচ্চপদস্থ আধিকারিক ও সংশ্লিষ্ট প্রতিনিধিরা। দিনব্যাপী এই কর্মসূচিতে ২০২৭ সালের জনগণনা সুষ্ঠু, নির্ভুল ও সময়মতো সম্পন্ন করার লক্ষ্যে একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়।
বিশেষ করে জনগণনা পরিচালনার প্রস্তুতি, বিভিন্ন দপ্তরের মধ্যে সমন্বয়, তথ্য সংগ্রহ এবং সামগ্রিক প্রশাসনিক ব্যবস্থাপনার বিভিন্ন দিক কর্মশালায় গুরুত্ব পায়।
রাজ্যে জনগণনা প্রক্রিয়ার সফল বাস্তবায়নের জন্য প্রশাসনিক স্তরে আগাম প্রস্তুতি ও পরিকল্পনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই লক্ষ্যেই আয়োজিত এই রাজ্যস্তরীয় কর্মশালাকে তাৎপর্যপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান