Sunday, November 15, 2026
Duga Puja 2026
বাড়ি রাজ্য ৩৪ নম্বর ওয়ার্ডে বিজেপি প্রার্থীর সমর্থনে প্রচারে মুখ্যমন্ত্রী মানিক সাহা

৩৪ নম্বর ওয়ার্ডে বিজেপি প্রার্থীর সমর্থনে প্রচারে মুখ্যমন্ত্রী মানিক সাহা

৩৪ নম্বর ওয়ার্ডে বিজেপি প্রার্থীর সমর্থনে প্রচারে মুখ্যমন্ত্রী মানিক সাহা

তুষার কান্তি ভট্টাচার্যের সমর্থনে জনসংযোগ, মুখ্যমন্ত্রীর প্রচার ঘিরে কর্মী-সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ।

আগরতলা পৌরনিগম নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী প্রচারে আরও গতি আনতে ময়দানে নামলেন রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাঃ মানিক সাহা। শনিবার আগরতলার ৩৪ নম্বর ওয়ার্ডে বিজেপি প্রার্থী তুষার কান্তি ভট্টাচার্যের সমর্থনে প্রচার চালান তিনি।

এদিন মুখ্যমন্ত্রী এলাকায় ঘুরে সাধারণ মানুষের সঙ্গে জনসংযোগ করেন এবং দলীয় প্রার্থীর সমর্থনে প্রচারে অংশ নেন। মুখ্যমন্ত্রীর উপস্থিতিকে কেন্দ্র করে এলাকায় বিজেপি কর্মী-সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়।

পাশাপাশি মুখ্যমন্ত্রীকে সামনে পেয়ে খুশি প্রকাশ করেন এলাকাবাসীর একাংশ। নির্বাচনের আগে মুখ্যমন্ত্রীর এই প্রচার কর্মসূচিকে ঘিরে ৩৪ নম্বর ওয়ার্ডে রাজনৈতিক তৎপরতাও ছিল চোখে পড়ার মতো।

জনসংযোগের মাধ্যমে ভোটারদের কাছে পৌঁছে প্রার্থীর সমর্থনে নির্বাচনী প্রচারকে আরও শক্তিশালী করাই ছিল মুখ্যমন্ত্রীর এই কর্মসূচির মূল লক্ষ্য।

Santosh Paul
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha