Tuesday, November 17, 2026
Duga Puja 2026
বাড়ি রাজ্য তেলিয়ামুড়ায় মুখ্যমন্ত্রী মানিক সাহার নির্বাচনী জনসভা ও বর্ণাঢ্য রোড শো

তেলিয়ামুড়ায় মুখ্যমন্ত্রী মানিক সাহার নির্বাচনী জনসভা ও বর্ণাঢ্য রোড শো

তেলিয়ামুড়ায় মুখ্যমন্ত্রী মানিক সাহার নির্বাচনী জনসভা ও বর্ণাঢ্য রোড শো

উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখার বার্তা মুখ্যমন্ত্রীর, তেলিয়ামুড়ায় বিজেপি প্রার্থীদের বিপুল জয়ের প্রত্যয় ব্যক্ত করলেন তিনি।

আসন্ন পুর নির্বাচনকে সামনে রেখে মঙ্গলবার তেলিয়ামুড়ায় নির্বাচনী জনসভা ও রোড শোতে অংশ নিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডা. মানিক সাহা। তেলিয়ামুড়ার চিত্রাঙ্গদা কলা কেন্দ্রের মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় বক্তব্য রাখার পর শহরের রাজপথ ধরে বর্ণাঢ্য রোড শো করেন তিনি।

এই কর্মসূচিতে মুখ্যমন্ত্রীর পাশাপাশি উপস্থিত ছিলেন তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্রের বিধায়িকা কল্যাণী সাহা রায়, কল্যাণপুর-প্রমোদনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক পিনাকী দাস চৌধুরীসহ বিজেপির একাধিক নেতা ও দলীয় কর্মী-সমর্থক।

জনসভায় বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, তেলিয়ামুড়ায় বিজেপি মনোনীত প্রার্থীরা বিপুল ভোটে জয়লাভ করবেন। রাজ্য সরকারের উন্নয়নমূলক কাজের ধারাবাহিকতা পুর এলাকাতেও বজায় থাকবে বলে আশ্বাস দেন তিনি।

মুখ্যমন্ত্রীর দাবি, বর্তমানে রাজ্যে শান্তি প্রতিষ্ঠিত হয়েছে এবং আইনের শাসন প্রতিষ্ঠা পেয়েছে। রাজ্যজুড়ে বিভিন্ন ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন হয়েছে বলেও উল্লেখ করেন তিনি। তাঁর বক্তব্য, বিজেপির জনপ্রতিনিধিদের মধ্যে সারা বছরই উন্নয়নমূলক কাজ করার প্রতিযোগিতা চলে।

অন্যদিকে, জনসভা শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিরোধীদের বিরুদ্ধে সরব হন মুখ্যমন্ত্রী। তাঁর অভিযোগ, বিরোধীরা গণতন্ত্রে বিশ্বাস করে না এবং তারা সম্পূর্ণভাবে জনসমর্থন হারিয়েছে।

মুখ্যমন্ত্রীর এই নির্বাচনী সফরকে কেন্দ্র করে তেলিয়ামুড়ায় বিজেপির প্রচার কর্মসূচিতে দলীয় নেতা-কর্মীদের উপস্থিতি লক্ষ্য করা যায়। জনসভা ও রোড শোর মাধ্যমে পুর নির্বাচনকে সামনে রেখে নিজেদের প্রচার আরও জোরদার করল বিজেপি।

Santosh Paul
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha