Thursday, November 19, 2026
Duga Puja 2026
বাড়ি রাজ্য লাইসেন্স ছাড়াই ওষুধ বিক্রির অভিযোগ, প্রশাসনের অভিযানে সিল দোকান

লাইসেন্স ছাড়াই ওষুধ বিক্রির অভিযোগ, প্রশাসনের অভিযানে সিল দোকান

লাইসেন্স ছাড়াই ওষুধ বিক্রির অভিযোগ, প্রশাসনের অভিযানে সিল দোকান

আমবাসার গঙ্গানগরে ড্রাগ ইনস্পেক্টিং অফিসারের নেতৃত্বে অভিযান, প্রায় এক লক্ষ টাকার ওষুধ বাজেয়াপ্ত; অভিযানের খবর পেয়ে দোকান মালিকের পালানোর অভিযোগ।

লাইসেন্স ছাড়াই ওষুধ বিক্রির অভিযোগে প্রশাসনের অভিযানে সিল করে দেওয়া হলো একটি দোকান। বৃহস্পতিবার ধলাই জেলার আমবাসা মহকুমার গঙ্গানগর এলাকায় গোপেন্দ্র শর্মার দোকানে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ওষুধ বাজেয়াপ্ত করেন প্রশাসনিক আধিকারিকরা।

এই অভিযানে নেতৃত্ব দেন ধলাই জেলার ড্রাগ ইনস্পেক্টিং অফিসার বিশ্বজিৎ সিংহ রায়। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন বিএসএফের জওয়ান এবং স্থানীয় পুলিশ প্রশাসনের কর্মীরা।

ড্রাগ ইনস্পেক্টিং অফিসার বিশ্বজিৎ সিংহ রায় জানান, দোকানটির ওষুধ বিক্রির বৈধ লাইসেন্স না থাকায় এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। অভিযান চালিয়ে প্রায় এক লক্ষ টাকা মূল্যের ওষুধ বাজেয়াপ্ত করা হয়েছে। পাশাপাশি দোকানটিতে তালা ঝুলিয়ে দেওয়া হয়।

অন্যদিকে, প্রশাসনিক আধিকারিকদের উপস্থিতি টের পেয়ে দোকানের মালিক গোপেন্দ্র শর্মা ঘটনাস্থল থেকে পালিয়ে যান বলে অভিযোগ।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, বেআইনিভাবে ওষুধ বিক্রি এবং সাধারণ মানুষের স্বাস্থ্য নিয়ে ছিনিমিনি খেলা কোনোভাবেই বরদাস্ত করা হবে না। আগামী দিনেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন আধিকারিকরা।

Santosh Paul
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha