Friday, November 27, 2026
Duga Puja 2026
বাড়ি রাজ্য রাজনৈতিক লড়াই আলাদা, সৌজন্যে নজির! একই স্কুটিতে চেপে ভোটকেন্দ্র পরিদর্শনে বিজেপি ও সিপিএম প্রার্থী

রাজনৈতিক লড়াই আলাদা, সৌজন্যে নজির! একই স্কুটিতে চেপে ভোটকেন্দ্র পরিদর্শনে বিজেপি ও সিপিএম প্রার্থী

রাজনৈতিক লড়াই আলাদা, সৌজন্যে নজির! একই স্কুটিতে চেপে ভোটকেন্দ্র পরিদর্শনে বিজেপি ও সিপিএম প্রার্থী

ভোটের ময়দানে দুই দলের প্রতিদ্বন্দ্বিতা, কিন্তু ব্যক্তিগত সম্পর্কে নেই কোনও তিক্ততা। আগরতলায় পিনাকী চক্রবর্তী ও বিজয় বিশ্বাসের সৌজন্যের ছবি ঘিরে চর্চা।

পুর নিগম নির্বাচনকে কেন্দ্র করে যখন রাজ্যজুড়ে শাসক ও বিরোধী শিবিরের মধ্যে অভিযোগ-পাল্টা অভিযোগ অব্যাহত, ঠিক তখনই আগরতলায় দেখা গেল এক ব্যতিক্রমী ছবি। রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতাকে পাশে সরিয়ে রেখে সৌজন্য ও সম্প্রীতির এক অনন্য দৃষ্টান্ত তুলে ধরলেন বিজেপি ও সিপিআইএমের দুই প্রার্থী।

নির্বাচন চলাকালীন বিজেপি প্রার্থী পিনাকী চক্রবর্তী নিজের স্কুটিতে চাপিয়ে সিপিআইএম প্রার্থী বিজয় বিশ্বাসকে বিভিন্ন ভোটকেন্দ্র ঘুরিয়ে দেখান। ভিন্ন রাজনৈতিক দলের দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে একই স্কুটিতে চেপে ভোটকেন্দ্র পরিদর্শন করতে দেখে কার্যত অবাক হয়ে যান উপস্থিত সাধারণ ভোটাররা।

অনেকেই এই ব্যতিক্রমী মুহূর্ত নিজেদের মোবাইল ফোনে ক্যামেরাবন্দি করেন। মুহূর্তের মধ্যেই দুই প্রার্থীর এই ছবি রাজনৈতিক মহলে আলোচনার বিষয় হয়ে ওঠে।

দুই প্রার্থীর বক্তব্যে উঠে আসে, রাজনৈতিক মতাদর্শ ও নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা একদিকে, আর ব্যক্তিগত সম্পর্ক ও পারস্পরিক সৌজন্য অন্যদিকে। ভোটের ময়দানে লড়াই থাকলেও ব্যক্তিগত সম্পর্কের ক্ষেত্রে তার প্রভাব পড়া উচিত নয়, এই বার্তাই যেন উঠে এল তাঁদের আচরণে।

পুর নির্বাচন ঘিরে যখন রাজনৈতিক উত্তাপ তুঙ্গে, তখন আগরতলার এই ছবি মনে করিয়ে দিল, মতের অমিল থাকলেও সৌজন্য ও পারস্পরিক সম্মান বজায় রাখা সম্ভব।

Santosh Paul
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha