Thursday, September 17, 2026
Greetings: 15th August
বাড়ি খেলা রাজ্য পাওয়ারলিফটিং প্রতিযোগিতার প্রস্তুতি তুঙ্গে, ২১ আগস্ট থেকে শক্তির লড়াই ত্রিপুরায়

রাজ্য পাওয়ারলিফটিং প্রতিযোগিতার প্রস্তুতি তুঙ্গে, ২১ আগস্ট থেকে শক্তির লড়াই ত্রিপুরায়

রাজ্য পাওয়ারলিফটিং প্রতিযোগিতার প্রস্তুতি তুঙ্গে, ২১ আগস্ট থেকে শক্তির লড়াই ত্রিপুরায়

ত্রিপুরা পাওয়ারলিফটিং অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত হতে চলেছে রাজ্যভিত্তিক পাওয়ারলিফটিং প্রতিযোগিতা। আগামী ২১শে আগস্ট থেকে ২৩শে আগস্ট পর্যন্ত তিন দিনব্যাপী এই প্রতিযোগিতায় রাজ্যের বিভিন্ন প্রান্তের প্রতিযোগীরা অংশ নেবেন।

প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী প্রতিযোগিতার আসর বসবে আগরতলার এনএসআরসিসি (NSRCC)-তে। তবে প্রয়োজন হলে বিকল্প স্থান হিসেবে খোয়াইয়েও আয়োজন করার বিষয়টি আলোচনায় রয়েছে।

রাজ্যের মোট ৮টি জেলা থেকেই প্রতিযোগীরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন। প্রতিযোগিতাকে সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে প্রতিটি জেলা সংস্থাকে আগামী ১৫ই আগস্টের মধ্যে তাদের নিজ নিজ জেলার বাছাই পর্ব ও প্রতিযোগিতা সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে।

জেলা পর্যায়ের প্রতিযোগিতার মাধ্যমে নির্বাচিত খেলোয়াড়রাই রাজ্যস্তরের মঞ্চে নিজেদের দক্ষতা প্রদর্শনের সুযোগ পাবেন। আয়োজক সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, প্রতিযোগিতাকে সফল করতে প্রয়োজনীয় প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে এবং রাজ্যের পাওয়ারলিফটিং প্রতিভাদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ মঞ্চ হতে চলেছে।

Santosh Paul
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha