Thursday, September 17, 2026
Greetings: 15th August
বাড়ি খেলা ধলাইয়ে জেলা পর্যায়ের স্কুল ফুটবল টুর্নামেন্টের শুভ সূচনা

ধলাইয়ে জেলা পর্যায়ের স্কুল ফুটবল টুর্নামেন্টের শুভ সূচনা

ধলাইয়ে জেলা পর্যায়ের স্কুল ফুটবল টুর্নামেন্টের শুভ সূচনা

ধলাই জেলার জেলা পর্যায়ের স্কুল ফুটবল টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে উৎসবমুখর পরিবেশে। প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে টুর্নামেন্টের শুভ সূচনা করেন ধলাই জেলা পরিষদের সভাধিপতি সুস্মিতা দাস।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমবাসা বিএসসির চেয়ারম্যান পরিমল দেববর্মা-সহ অন্যান্য বিশিষ্ট অতিথিবৃন্দ। উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিরা শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, পড়াশোনার পাশাপাশি খেলাধুলাও ছাত্রজীবনের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ। খেলাধুলা শুধু শারীরিক সুস্থতা বজায় রাখে না, বরং শৃঙ্খলা, আত্মবিশ্বাস ও নেতৃত্বের গুণাবলি বিকাশের মাধ্যমে জীবনের বিভিন্ন ক্ষেত্রে সাফল্য অর্জনের পথও সুগম করে।

সভাধিপতি সুস্মিতা দাস জেলার প্রতিটি বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের নিজ নিজ প্রতিষ্ঠানে ফুটবল চর্চার উপযুক্ত পরিবেশ গড়ে তোলার আহ্বান জানান। তিনি আশা প্রকাশ করেন, এই জেলা পর্যায়ের টুর্নামেন্ট থেকে নির্বাচিত প্রতিভাবান খেলোয়াড়রা ভবিষ্যতে রাজ্য ও জাতীয় স্তরে অংশগ্রহণ করে ধলাই জেলার নাম উজ্জ্বল করবে।

উদ্বোধনী অনুষ্ঠানে শিক্ষক, ক্রীড়াপ্রেমী, শিক্ষার্থী ও অভিভাবকদের উপস্থিতিতে প্রাণবন্ত পরিবেশের সৃষ্টি হয়। জেলার ক্রীড়া প্রতিভা বিকাশে এই টুর্নামেন্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে উপস্থিত সকলেই আশাবাদ ব্যক্ত করেন।

Santosh Paul
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha