Tuesday, August 18, 2026
Greetings: 15th August
বাড়ি রাজ্য জাতীয় সড়ক অবরোধে আত্মসমর্পণকারী NLFT সদস্যরা, মন্ত্রীর আশ্বাসে প্রত্যাহার

জাতীয় সড়ক অবরোধে আত্মসমর্পণকারী NLFT সদস্যরা, মন্ত্রীর আশ্বাসে প্রত্যাহার

জাতীয় সড়ক অবরোধে আত্মসমর্পণকারী NLFT সদস্যরা, মন্ত্রীর আশ্বাসে প্রত্যাহার

তেলিয়ামুড়া মহকুমার হতাইকতর এলাকার সাধু পাড়ায় জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভে শামিল হলেন আত্মসমর্পণকারী NLFT সদস্যরা। পুনর্বাসন ও সরকারের দেওয়া বিভিন্ন সুযোগ-সুবিধা সংক্রান্ত সমস্যার সঠিক সমাধান না হওয়ায় ক্ষোভ প্রকাশ করে সাত দফা দাবিতে তারা এই অবরোধ শুরু করেন।

অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান জনকল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা। তিনি আন্দোলনকারীদের সঙ্গে কথা বলে তাদের সমস্যাগুলি শোনেন এবং আগামী ২১ আগস্ট দপ্তরে বসে বিষয়গুলি নিয়ে আলোচনার প্রস্তাব দেন।

মন্ত্রীর আশ্বাসের পর অবরোধ তুলে নেন আন্দোলনকারীরা। তবে তাদের স্পষ্ট বক্তব্য, ২১ আগস্টের বৈঠকে দাবিগুলির সন্তোষজনক সমাধান না হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনে নামবেন তারা।

এদিকে, জাতীয় সড়কে বারবার অবরোধের ঘটনায় চরম দুর্ভোগে পড়ছেন সাধারণ মানুষ। অফিসগামী যাত্রী থেকে শুরু করে অন্যান্য পথচারী—দীর্ঘক্ষণ যানজটে আটকে সমস্যার মুখে পড়তে হচ্ছে সকলকেই। ফলে ভবিষ্যতে যাতে এ ধরনের পরিস্থিতির পুনরাবৃত্তি না হয়, সেই বিষয়ে দ্রুত কার্যকর পদক্ষেপের দাবি উঠেছে।

Santosh Paul
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha