কুলাই ধলাই জেলা হাসপাতালে জলসংকটকে কেন্দ্র করে চরম দুর্ভোগের শিকার হচ্ছেন রোগী ও তাঁদের পরিজনরা। হাসপাতালের শৌচালয় থাকলেও সেখানে পর্যাপ্ত জল পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ উঠেছে। পাশাপাশি পানীয় জলের সংকটও দেখা দিয়েছে। ফলে প্রতিদিনই সমস্যার সম্মুখীন হতে হচ্ছে হাসপাতালে চিকিৎসাধীন রোগী, তাঁদের পরিজন এবং অন্যান্য পরিষেবা নিতে আসা মানুষজনকে।
রোগী ও তাঁদের পরিজনদের অভিযোগ, হাসপাতালের মতো গুরুত্বপূর্ণ স্বাস্থ্যকেন্দ্রে পর্যাপ্ত জল সরবরাহ না থাকায় বিশেষ করে মহিলা, প্রবীণ এবং অসুস্থ রোগীদের চরম সমস্যায় পড়তে হচ্ছে। শৌচালয়ে জলের অভাবে দৈনন্দিন কাজকর্ম ব্যাহত হচ্ছে। অন্যদিকে, পানীয় জলের অভাবেও সমস্যায় পড়ছেন রোগী ও তাঁদের পরিবারের সদস্যরা।
শুধু জলসংকটই নয়, হাসপাতাল চত্বরে ঘনঘন বিদ্যুৎ বিভ্রাটের অভিযোগও উঠেছে। জল ও বিদ্যুৎ—দুই ক্ষেত্রেই সমস্যার কারণে হাসপাতালের পরিষেবা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন রোগী ও স্থানীয় বাসিন্দারা।
হাসপাতালের মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে এমন পরিস্থিতি কেন, তা নিয়ে প্রশ্ন তুলছেন ভুক্তভোগীরা। তাঁদের দাবি, দ্রুত জল সরবরাহ স্বাভাবিক করার পাশাপাশি ঘনঘন বিদ্যুৎ বিভ্রাটের সমস্যারও স্থায়ী সমাধান করতে হবে। এই পরিস্থিতিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপের দাবি জানিয়েছেন রোগী ও স্থানীয় বাসিন্দারা।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান