প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিনকে কেন্দ্র করে রাজ্যের সাংসদ তহবিলের উদ্যোগে প্রতিটি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে আয়োজন করা হচ্ছে অঙ্গনওয়াড়ি মিলন সেবা কর্মসূচি। এই কর্মসূচির অঙ্গ হিসেবে শুক্রবার আগরতলার ৩১ নম্বর ওয়ার্ডে অঙ্গনওয়াড়ি মিলন সেবার উদ্বোধন করেন সাংসদ রাজীব ভট্টাচার্য। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরাও।
এদিনের অনুষ্ঠানে অঙ্গনওয়াড়ি মিলন সেবা কর্মসূচির মূল উদ্দেশ্য ও তাৎপর্য তুলে ধরেন সাংসদ রাজীব ভট্টাচার্য। শিশুদের পুষ্টি, স্বাস্থ্য এবং সার্বিক বিকাশের পাশাপাশি অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলির মাধ্যমে সাধারণ মানুষের কাছে বিভিন্ন পরিষেবা পৌঁছে দেওয়ার গুরুত্বের কথাও উঠে আসে এই কর্মসূচিতে।
প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে আয়োজিত এই উদ্যোগের মাধ্যমে অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলির সঙ্গে সাধারণ মানুষের যোগাযোগ আরও সুদৃঢ় করার পাশাপাশি শিশু ও মায়েদের কল্যাণে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান