Wednesday, October 14, 2026
Duga Puja 2026
বাড়ি রাজ্য উজ্জয়ন্ত প্রাসাদের সামনে বর্ণাঢ্য রঙ্গোলি অঙ্কন, বিকশিত ভারতের ভাবনা তুলে ধরলেন মুখ্যমন্ত্রী

উজ্জয়ন্ত প্রাসাদের সামনে বর্ণাঢ্য রঙ্গোলি অঙ্কন, বিকশিত ভারতের ভাবনা তুলে ধরলেন মুখ্যমন্ত্রী

উজ্জয়ন্ত প্রাসাদের সামনে বর্ণাঢ্য রঙ্গোলি অঙ্কন, বিকশিত ভারতের ভাবনা তুলে ধরলেন মুখ্যমন্ত্রী

রঙের ছোঁয়ায় দেশ গঠনের বার্তা, ‘সেবা কে রং, রাষ্ট্রকে সঙ্গ’ কর্মসূচিতে রাজ্যজুড়ে ৬৮টি স্থানে রঙ্গোলি অঙ্কন

সেবা সংকল্প অভিযানের অঙ্গ হিসেবে ‘সেবা কে রং, রাষ্ট্রকে সঙ্গ’ কর্মসূচিকে কেন্দ্র করে বুধবার আগরতলার উজ্জয়ন্ত প্রাসাদের সামনে আয়োজন করা হয় এক বর্ণাঢ্য রঙ্গোলি অঙ্কন অনুষ্ঠান। রঙ্গোলির নানা রঙের মাধ্যমে বিকশিত ভারতের স্বপ্ন, দেশের উন্নয়নের চিত্র এবং জাতীয় চেতনার বার্তা তুলে ধরা হয় এই কর্মসূচিতে।

অনুষ্ঠানে উপস্থিত থেকে রঙ্গোলি অঙ্কনে অংশগ্রহণ করেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা। এছাড়াও উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার-সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। তাঁদের উপস্থিতিতে অনুষ্ঠানস্থলে উৎসাহ ও উদ্দীপনার পরিবেশ সৃষ্টি হয়।

প্রসঙ্গত, ‘সেবা কে রং, রাষ্ট্রকে সঙ্গ’ কর্মসূচির আওতায় সারা রাজ্যের মোট ৬৮টি স্থানে রঙ্গোলি অঙ্কনের উদ্যোগ নেওয়া হয়েছে। রঙের সৃজনশীল ব্যবহারের মাধ্যমে বিকশিত ভারতের ভাবনা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া এবং দেশ গঠনে সকলের অংশগ্রহণের বার্তা ছড়িয়ে দেওয়াই এই উদ্যোগের অন্যতম লক্ষ্য।

আগরতলার পাশাপাশি রাজ্যের অন্যান্য স্থানেও উৎসাহ-উদ্দীপনার সঙ্গে এই কর্মসূচি পালিত হয়। সৃজনশীলতার মাধ্যমে জাতীয় চেতনা ও উন্নয়নের ভাবনাকে মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার এই উদ্যোগ রাজ্যজুড়ে বিশেষ গুরুত্ব বহন করছে।

Santosh Paul
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha